জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার গুলিস্তানে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

পুলিশ সদর দপ্তর

Advertisement

সোমবার রাত পৌনে ৮ টার দিকে এসব হামলার ঘটনা ঘটে।

সদর দপ্তরের ভেতরে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দেয়াল টপকে পালাচ্ছেন।

এ সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

তবে এই মুহূর্তে পুলিশ দপ্তরে আইজিপি আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত নেই বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ।

‘সরকারের দালাল’ বলে স্লোগান, একাত্তর টিভি ও ডিবিসি কার্যালয়ে ভাঙচুর

এরপর দেশের বিভিন্ন জায়গায় থানা ও সরকারি অফিস ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.