জুমবাংলা ডেস্ক : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের এসপি মো. হায়াতুন নবীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, পুলিশ সদর দপ্তরের এসপি মাহফুজুল আলম রাসেলকে অ্যান্টি টেররিজম ইউনিটে, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি কাজী মো. আবদুর রহীমকে অ্যান্টি টেররিজম ইউনিটে,

পুলিশ স্টাফ কলেজের এসপি মো. মনিরুজ্জামানকে অ্যান্টি টেররিজম ইউনিটে, মো. সাইফুজ্জামান, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মো. সাইফুজ্জামানকে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রাজশাহী মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. নাছির উদ্দিন যুবায়েরকে রাজশাহী মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার,

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে স্বপদে (পুলিশের বিশেষ শাখায় বদলির আদেশ বাতিল), পুলিশ সদরদপ্তরের এসপি এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগরী পুলিশে বদলির আদেশ বাতিল (স্বপদে দায়িত্ব পালন), বরিশাল মহানগরী পুলিশের এসপি খাঁন মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে,

রাবণ দহন করতে গিয়ে সমালোচনার মুখে কঙ্গনা

মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার বি. এম. আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার, এস, এম ফজুলল হক, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) এস, এম ফজুলল হককে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি ফারহাত আহমেদের বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলির আদেশ বাতিল করে স্বপদে পদায়ন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.