বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। এ লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হারানো আস্থা ফিরিয়ে আনা এবং তাদের সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এই প্রক্রিয়ায় ফ্রান্সের কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, পুলিশ সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং তা একদিনে সম্ভব নয়। ধাপে ধাপে উন্নয়নের মাধ্যমে একটি জনবান্ধব ও কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

মব নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এ ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। সরকার কোনো ধরনের মব বা অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছে না, তবে রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করতে পারবে।

র‍্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো রাষ্ট্রে একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। আইনি পর্যালোচনার মাধ্যমে র‍্যাবকে আরও কার্যকরভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে আরও উন্নত করতে তাদের আগ্রহ রয়েছে। ইতোমধ্যে সিআইডির ফরেনসিক ল্যাব উন্নয়নে ফ্রান্স সহযোগিতা শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান। পরে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন, পুলিশ সংস্কার, র‍্যাব পুনর্গঠন, ফরেনসিক সহযোগিতা এবং পারস্পরিক আইনি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা প্রতিরোধে পুলিশের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহায়তা চান এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাতের অনুমতিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.