বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পুলিশের শীর্ষ পদে রদবদল নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশে কিছু পরিবর্তন তো আসবেই। তবে কিছুটা সময় লাগবে।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবেন।
সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে।
এছাড়াও সংসদের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী শোক প্রস্তাব গৃহীত হবে। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণসহ সংসদের অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


