Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, চলবে এক সপ্তাহব্যাপী
বিভাগীয় সংবাদ সিলেট

ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, চলবে এক সপ্তাহব্যাপী

By Tarek HasanJanuary 16, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পৌষ সংক্রান্তির সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের এই বিলে শুরু হয় বার্ষিক পলো বাওয়া উৎসব। যা চলবে পুরো এক সপ্তাহব্যাপী।

পলো বাওয়া উৎসব

তখনও সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। তার ওপর কদিন ধরেই হাড় কাঁপানো শীত, তবুও সাতসকালেই বিশ্বনাথের গোয়াহরি বিলে (দক্ষিণের বড় বিল) হাজির শত শত মানুষ। সবার হাতেই পলো।

পৌষ সংক্রান্তির সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের এই বিলে শুরু হয় বার্ষিক পলো বাওয়া উৎসব। যা চলবে পুরো এক সপ্তাহব্যাপী।

গোয়াহারি বিলে পলো বাওয়া বিশ্বনাথ উপজেলার এক ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে এলাকার অনেক প্রবাসী দেশে আসেন। স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন এলাকার মেয়েরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সোমবার পলো বাওয়া উৎসব শুরুর পূর্ব থেকেই গ্রামে উৎসবের আমেজ সৃষ্টি হয়। সকালে পলো নিয়ে গোয়াহরি গ্রামের বিলে মাছ শিকারে নামেন নানা বয়সী মানুষ।

গোয়াহরি গ্রামের পঞ্চায়েত সূত্রে জানা যায়, উৎসব চলাকালীন ১৫ দিন গোয়াহরি বিলে মাছ ধরতে পারবেন যে কেউ। গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পনের দিন বিলে মাছ ধরার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

পলো বাওয়ায় অংশ নেয়া যুক্তরাজ্য প্রবাসী কায়সার আহমদ বলেন, ‘বিলের পানি কমে যাওয়াতে এবার মাছ শিকার হয়েছে অনেক কম, তবে মাছ শিকার নয় সবাই মিলে মাছ ধরতে নামাই আনন্দের। এই আয়োজনকে কেন্দ্র করে সবার সঙ্গে সবার দেখা হয়।

‘পলো নিয়ে ঝপ-ঝপা-ঝপ শব্দের তালে তালে প্রায় দুই ঘণ্টা চলে বার্ষিক ওই উৎসব, তবে অতিরিক্ত ঠান্ডার কারণে ঠিকমতো পলো বাইতে পারেননি অনেকেই।’

সৌখিন মাছ শিকারী সাহিদুর রহমান বলেন, ‘গত বছর ১৫টি মাছ শিকার করে ছিলাম। কিন্তু এবার মাত্র একটি মাছ শিকার করেছি। এবার একটি বড় কাতলা শিকার করেছি।’

যুক্তরাজ্য প্রবাসী আলম খান বলেন, ‘ছোটবেলা ৩টা মাছ শিকার করে ছিলাম, তা নিয়ে বাড়িতে অনেক আনন্দ হয়েছিল। দীর্ঘদিন পর আজ আবার পলো বাওয়াতে অংশ নিয়ে মাছ শিকার করতে পেরে খুব ভালো লাগছে।’

সোমবার সকালে গোয়াহরি এলাকায় গিয়ে দেখা যায়, মাছ শিকার করতে নিজ নিজ পলো নিয়ে বিলে ঝাঁপিয়ে পড়েছেন কয়েকশ লোক। মাছ ধরার দৃশ্য উপভোগ করতে বিলের পাড়ে জড়ো হয়েছেন হাজারও মানুষ। তাদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন।

মাছ শিকার দেখতে আসা বৃদ্ধা আফিয়া বেগম বলেন, ‘এখন আর আগের দিন নাই। আগে বিলে হাত দিয়েও মাছ ধরা যেত। বিলে পানি কম থাকায় এখন মাছ কমে গেছে, তবে সবাই মিলে আনন্দ করছে এটাই মজার।’

ভিসা ছাড়া যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

পাঁচ বছর পর সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসী গোলাম কামরান বলেন, ‘দীর্ঘদিন পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত ছিলাম। তাই এবারে দেশে এসে পলো বাওয়া উৎসবে যোগ হতে পেরে খুবই আনন্দ পেয়েছি। আর মাছ শিকার করতে পেরে এর পরিধি আরও বৃদ্ধি পেয়েছে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
উৎসব এক ঐতিহ্যবাহী চলবে পলো বাওয়া বিভাগীয় সপ্তাহব্যাপী সংবাদ সিলেট
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.