ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজিত হলেও রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে অভিনন্দন জানান এবং তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান।

সার্জিস

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে, প্রায় দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। ফল ঘোষণার সময় সারজিস আলম মঞ্চে উঠে বিজয়ী প্রার্থীর পাশে বসেন, যা উপস্থিতদের নজর কাড়ে।

সারজিস আলম বলেন, তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে জনগণের রায়ে যে এগিয়ে থাকবেন, তাকে সম্মান জানানোই গণতান্ত্রিক চর্চার অংশ। তিনি মনে করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক ভোটেও এগিয়ে থাকলে তাকে সম্মান দেখানো উচিত। সেই মানসিকতা থেকেই তিনি নিজে উপস্থিত হয়ে অভিনন্দন জানিয়েছেন এবং আনন্দের মুহূর্তে পাশে থাকতে চেয়েছেন।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর জেলার উন্নয়নমূলক যেকোনো ভালো কাজে তিনি সহযোগিতা করবেন। একইসঙ্গে যৌক্তিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন। তার মতে, দলীয় ভিন্নতা থাকলেও পঞ্চগড়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরও সারজিস আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার যে প্রয়াস, তা এভাবেই শুরু হওয়া উচিত। নির্বাচনের শুরুতেই তারা দুজনই জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিলেন এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। মতপার্থক্য থাকলেও জেলার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তিনি।

উল্লেখ্য, এ আসনে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে জয়ী হন ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.