পরাজিত ফ্যাসিবাদ শক্তি ও নতুন ফ্যাসিবাদ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ

Advertisement

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করে তাদের ঐক্যকে নস্যাৎ করে দিতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি নির্বাচনী পদযাত্রা শুরু করে। পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি আসছে, যেদিনের জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছিলাম।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমরা রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। এখন আমাদের রক্ত দিতে হবে না। শুধু ব্যালটে সিল দিতে হবে। গণভোটে হ্যাঁ ভোট দিলে শহীদের রক্তের বিনিময়ে যা অর্জন করেছি, তা রক্ষা করতে পারব।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে সংস্কার সংস্কার করে আসছিল। যখন সংস্কারের সময় এল, তখন তাদের কথা বন্ধ হয়ে যায়।’

এসময় চট্টগ্রাম-৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ ও বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন আসিফ মাহমুদ। একইসঙ্গে ভোট প্রার্থনা করেন তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, দলের চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদরুল হক, বোয়ালখালী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.