দক্ষিণ ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে ঘিরে সাম্প্রতিক সময়ে পরকীয়ার অভিযোগ এবং দাম্পত্য কলহ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের সঙ্গে সম্পর্কের অভিযোগের মধ্যেই তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম বিচ্ছেদের মামলা করেছেন বলে জা গেছে। এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও অবশেষে প্রথমবারের মতো মুখ খুলেছেন বিজয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। সেখানে বিজয় বলেন, তার সম্পর্কে যেসব গুজব ও আলোচনা চলছে সেগুলো নিয়ে ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
বিজয়ের ভাষ্য, যা রটছে এবং যা ঘটছে, তা হতে দিন। এগুলো নিয়ে কান দেওয়ার প্রয়োজন নেই। এসব নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। এই পরিস্থিতির সঙ্গে আমি নিজেই লড়াই করব।
তিনি আরও বলেন, তার নামে বিভিন্ন আলোচনা ও গুজব ছড়িয়ে পড়ায় ভক্তরা উদ্বিগ্ন হচ্ছেন এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। “আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে এটাই আমার সবচেয়ে খারাপ লাগে। দয়া করে এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।
এর মধ্যেই সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যায়। বিচ্ছেদ নিয়ে জোর আলোচনা চলাকালে তাদের একসঙ্গে উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার জন্ম দেয়। অনেক নেটিজেন এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।
কয়েকদিন ধরেই বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের বিচ্ছেদ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। অভিযোগে বলা হয়েছে, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন বিজয়। সঙ্গীতার দাবি, ২০২১ সালেই তিনি স্বামীর এই সম্পর্কের বিষয়ে জানতে পারেন। এরপর বিজয় একাধিকবার ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


