জুমবাংলা ডেস্ক : দেশের খ্যাতনামা নারী পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

Syla

Advertisement

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর ফুটওভারব্রিজ পার হওয়ার সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে শায়লা বিথীর স্বামী গণমাধ্যমকর্মী তৈমুর ফারুক তুষার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভারব্রিজ পার হচ্ছিল। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। হামলায় তার ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে এ হামলা করেছে তা পুলিশকে বের করতে হবে।

তুষার আরও লিখেছেন, দুপুর ২টার পরে দিনের আলোতে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা না।

সবশেষে তিনি লিখেছেন, শায়লা বিথী অভিযোগ জানাতে মোহাম্মদপুর থানায় গেছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, এ ধরনের একটা ঘটনা এসেছিল। কিন্তু ঘটনাস্থল শেরে বাংলা নগর থানার মধ্যে পড়েছে। তাই তার অভিযোগ লিখে নিয়ে সেই থানায় পাঠিয়ে দিয়েছি। তারা আইনত সব ব্যবস্থা নেবেন।

পরে অভিযোগ জানাতে ভুক্তভোগী শায়লা বিথী শেরেবাংলা নগর থানায় যান।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শায়লা বিথী ও তার দুই সহকর্মী থানায় এসেছেন। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিং থেকে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন শায়লা বিথী। তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ৮টি পর্বতাভিযান, ট্রেকিং ও ট্রেনিং। সর্বশেষ তিনি ২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন।

এছাড়া প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে তিব্বতের লাকপারি (৭ হাজার ৪৫ মিটার) পর্বতচূড়া জয় করেন তিনি। পরে ২০১৯ সালের মে মাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গশ তাশিলাপচা (৫ হাজার ৭৫৫ মিটার) গিরিপথ পার হন। এরপর ১ম বাংলাদেশি নারী হিসেবে ২০২১ সালের নভেম্বরে হিমালয়ের বিখ্যাত থ্রি-পাস অতিক্রম করেন।

রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

এর বাইরে শায়লা বিথী ২০১৫ সালে নেপালের মাউন্ট কেয়াজুরির বেসক্যাম্প (১৫ হাজার ৫শ ফুট উচ্চতা) ট্রেকিং করেন। পরে ২০১৬ সালের অক্টোবরে সফলভাবে নেপালের মেরা পর্বতের চূড়ায় (৬ হাজার ৪৭৪মিটার) ওঠেন। ২০১৭ সালের এপ্রিলে নেপালের থ্রংলা পাস (৫ হাজার ৪১৬ মিটার) অতিক্রম করেন। ২০১৭ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশি দলের অংশ হয়ে মানাসলু সার্কিট (৫ হাজার ১০৬ মিটার) সম্পন্ন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.