বলিউডে নতুন আলোচনার কেন্দ্রে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নিজ বাড়ি ছেড়ে উঠেছেন মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত এক ভাড়া ফ্ল্যাটে। হঠাৎ কেন ঠিকানা বদলালেন নায়িকা, ভক্তদের মনে চলছে এমনই প্রশ্ন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন ভাড়া বাসায় থাকার জন্য প্রতি মাসে ৬ লাখ রুপি গুনতে হচ্ছে শ্রদ্ধাকে। এ হিসেবে এক বছরের জন্য তাকে গুনতে হবে ৭২ লাখ রুপি।
৩,৯২৯ বর্গফুটের সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি। নীল আকাশ, আরব সাগরের হাওয়া আর তারকাখচিত পাড়া সব মিলিয়ে একেবারে সিনেম্যাটিক সেটআপ। তবে প্রশ্ন উঠছে, নিজের বাড়ি থাকতে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন অভিনেত্রীর?
এ নিয়ে শ্রদ্ধা নিজে মুখ না খুললেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পুরোপুরি ‘নিজের মতো করে থাকার’ ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নায়িকার। পরিবার থেকেও কোনো আপত্তি আসেনি।
জুহু মানেই বলিউডের ভিআইপি জোন। এখানে থাকেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন, বরুণ ধবন ও হৃতিক রোশন। এর আগে ভাড়ায় থেকেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এমনকি ইমরান খানও মাসে ৯ লাখ রুপি ভাড়া দিয়ে ফ্ল্যাট নিয়েছিলেন। বলিউডের হেভি ওয়েট প্রযোজকরাও থাকেন এ বিলাসবহুল এলাকায়।
নেটিজেনদের তাই ধারণা, বলিউডের ‘হেভিওয়েট ক্লাব’ এর আরও কাছে যেতেই এমন পদক্ষেপ শ্রদ্ধার। নায়িকার ব্যক্তিগত পছন্দ নাকি ক্যারিয়ারের নতুন অধ্যায়ের প্রস্তুতি এমনও শোনা যাচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কেননা ২০২৪ সালে ‘স্ত্রী ২’ সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি শ্রদ্ধাকে। শুধু নিজের মতো করে থাকতে নয়, বড় প্রযোজনা সংস্থাগুলো থেকে দূরত্ব ঘোচাতেও নায়িকার ঠিকানা বদল হতে পারে, এমনও ধারণা করছেন কেউ কেউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


