আবারও আলোচনার কেন্দ্রে উঠেছেন অভিনেত্রী মোনালিসা ভোসলে। তবে এবার কোনো কাজ বা সাফল্যের জন্য নয়, বরং গুরুতর অভিযোগ তুলে শিরোনামে এসেছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এই তরুণী। অভিযোগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মোনালিসার দাবি, একটি সিনেমার কাজের সূত্রে পরিচয়ের পর থেকেই পরিচালক একাধিকবার তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন। নেপাল ও দেরাদুনে শুটিংয়ের সময় এসব ঘটনা ঘটে বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি আমাকে বারবার অশোভনভাবে স্পর্শ করেছেন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনার সময় তিনি নাকি অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলেও দাবি করেছেন। বর্তমানে তিনি আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানান। মোনালিসা আরও বলেন, বিষয়টি পরিবারকে জানালেও সেভাবে সমর্থন পাননি। তার কথায় ছিল রাগ, হতাশা ও অসহায়ত্বের ছাপ। তিনি বলেন, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি শুধু বিচার চাই।
তবে সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন পরিচালক সনোজ মিশ্র। তার দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আমি তাকে অভিনয়ে সহায়তা করেছি, আর এখন সে-ই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। পরিচালক আরও দাবি করেন, মোনালিসার পরিবারের সদস্যরা দীর্ঘদিন তার বাসায় ছিলেন এবং পারিবারিক বিরোধ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, ২০২৫ সালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় আসেন মোনালিসা। মেলায় মালা বিক্রি করতে গিয়ে ভাইরাল হয় সে। সম্প্রতি প্রেমিককে বিয়ে করে পরিবার থেকে দূরে চলে যাওয়ার ঘটনাও তাকে আলোচনায় এনেছিল। এর মধ্যেই হত্যার হুমকি পাওয়ার অভিযোগে তিনি পুলিশের সহায়তাও চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


