দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি এবং ঈদুল ফিতর উপলক্ষে তাদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতেই প্রধানমন্ত্রী এই আর্থিক সহায়তা প্রদান করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি, নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


