জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চলমান পোশাক খাতের অস্থিরতায় বিএনপির ইন্ধন আছে। বিএনপির কর্মীরাই গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে। রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে গার্মেন্টস খাতে সফলতার চেষ্টা করছে বিএনপি।’

স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বেতন ৮ হাজার থেকে ১০ হাজার ৬০০ করা হয়েছে। আমি মনে করি, এই বিষয়ে তাদের আপত্তি থাকলে বিজিএমইএ নেতাদের সঙ্গে বসে একটা সমাধানে আসার অবস্থান রয়েছে। সেটি না করে তারা এগুলো করলে নিজেদের যেমন ক্ষতি হয়, তেমনি দেশেরও ক্ষতি হয়। অবশ্যই গার্মেন্টসকর্মীদের আন্দোলনের সঙ্গে বিএনপির ইন্ধন রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি কুষ্টিয়ার একজন বিএনপি নেতা কোনাবাড়ীতে আন্দোলনরত গার্মেন্টসকর্মীদের উৎসাহ দিচ্ছিল, ঐক্যবদ্ধ করছিল। এ রকম বিভিন্ন ঘটনা আমাদের ক্যামেরাবন্দি হয়েছে। তথ্য আছে, তারা সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট। এরাই নিরীহ শ্রমিকদের উসকে দিচ্ছে।’

এ যেন রূপকথার কোনো এক নদী, ভাইরাল ভিডিও

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে জিততে পারবে না, সেটা জেনেই তারা সহিংসতায় নেমেছে। তবে নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতেই হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.