আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

ধানের শীষ

Advertisement

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না।

পরদিন, গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেও একই অভিযোগ আনেন তিনি। ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে থাকার পাশাপাশি বলেন, কিছু দলকে সুবিধা দিতেই তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে। এসময় দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোর কথা উল্লেখ করেন তিনি।

পাশাপাশি দলটির পক্ষ থেকে এখনও পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধনেরও দাবি জানান বিএনপির এ সিনিয়র নেতা।

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

সার্বিক অবস্থার প্রেক্ষাপটে ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.