Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পোস্টাল ব্যালট রাখা হবে কোথায়, গণনা কোন পদ্ধতিতে
জাতীয়

পোস্টাল ব্যালট রাখা হবে কোথায়, গণনা কোন পদ্ধতিতে

By Rithe RoseJanuary 26, 20264 Mins Read

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট পেপার দেশে আসা শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অফিস তা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। প্রতি আসনে ৪০০ পোস্টাল ব্যালটের জন্য একটি করে বাক্স রাখা হচ্ছে।

পোস্টাল ব্যালট

Advertisement

এবারের নির্বাচনে ৩০০ আসনে প্রবাসে ও দেশে ১৫ লাখেরও বেশি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন করেছেন। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে তাদের ব্যালট গণনা করা হবে। এর পরে পৌঁছালে বাতিল বলে গণ্য হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) জারি করা বিশেষ পরিপত্রে এসব তথ্য জানানো হয়।

এদিকে আজ (রোববার) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের স্বচ্ছ ব্যালট বাক্স তালাবদ্ধ করেছেন। এসব ব্যালট গ্রহণের জন্য কক্ষও নির্ধারণ করেছেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, এবার ওসিভি ও আইসিপিভি ভোটের ব্যবস্থা হয়েছে। পোস্টাল ব্যালটে যারা ভোট দেবেন তাদের ব্যালট পেপার রাখার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্ষ স্থাপন করা হয়েছে। প্রতিটি কক্ষে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকবে। ১২ তারিখ বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব ব্যালট আসবে তা বাক্সে রাখা হবে; এরপর এলে বাক্সে রাখা হবে না। আলাদাভাবে থাকবে।

ইসির বিশেষ পরিপত্রে জানানো হয়, প্রবাসের পোস্টাল ব্যালট পেপারে (ওসিভি) দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক থাকবে, তবে নাম থাকবে না। আর দেশে অবস্থানরত ভোটারদের (আইসিপিভি) পোস্টাল ব্যালট পেপারে আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

ব্যালট বাক্স বন্ধ

প্রতীক বরাদ্দের দিন বা তার পরের দিন পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট বাক্স প্রস্তুত রাখতে বলা হয়েছে। পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্যালট বাক্স বন্ধ (লক) করার আগে প্রার্থী বা তার নির্বাচনি এজেন্টকে উপস্থিত থাকার জন্য দিন ও সময় উল্লেখ করে রিটার্নিং অফিসার লিখিত অনুরোধ করবেন। নির্ধারিত দিনে উপস্থিত সবার উপস্থিতিতে প্রত্যেক আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যালট বাক্সের প্রত্যেকটিতে চারটি করে সিল/লক লাগাবেন। সিল/লক লাগানোর পূর্বে প্রত্যেকটি বাক্স ও সিল/লক এর নম্বর উচ্চস্বরে পাঠ করবেন এবং উপস্থিত প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে তা লিপিবদ্ধ করতে বলবেন। কোনো ব্যালট বাক্স পোস্টাল ব্যালটে পূর্ণ হয়ে গেলে বাক্সের ঢাকনাটি পঞ্চম লক/সিল দিয়ে বন্ধ করে তা নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট পেপার সংবলিত ফেরতখাম গ্রহণ ও সংরক্ষণ

ডাক বিভাগ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণের জন্য রিটার্নিং অফিসার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেবেন। এ ছাড়া ডাক বিভাগ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালট স্ক্যানিংসহ অন্যান্য কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সাপোর্টিং স্টাফ নিয়োগ দেবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাকযোগে পোস্টাল ব্যালটের খামগুলো প্রাপ্তির পর খামের ওপর প্রদত্ত কিউআর কোড স্ক্যান করবেন। এরপর আসনভিত্তিক নির্ধারিত ব্যালট বাক্সে খামগুলো নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করবেন। কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ফরম-১২ আকারে পোস্টাল ব্যালট বিতরণ ও প্রাপ্তির আসন ভিত্তিক তালিকা সফটওয়্যার থেকে জেনারেট হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন সফটওয়্যার থেকে জেনারেটকৃত ফরমটিতে স্বাক্ষর করে তা সংরক্ষণ করবেন।

এ ছাড়া কিউআর কোড স্ক্যান করার সময় সফটওয়্যারে কিউআর কোড ডুপ্লিকেট হিসেবে প্রদর্শিত হলে রিটার্নিং অফিসার ব্যালটটি বাতিল করবেন। এ ক্ষেত্রে খামটি না খুলেই অন্যত্র সংরক্ষণ করবেন। কিউআর কোড স্ক্যানের জন্য প্রয়োজনীয় স্ক্যানিং সরঞ্জামাদি নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হবে।

ভোটার কিউআর কোড স্ক্যান না করা হলে

প্রত্যেক ভোটারকে পাঠানো ভোটদান নির্দেশিকা অনুযায়ী পোস্টাল ব্যালটের খাম প্রাপ্তির পরপরই ভোটার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ-এ লগইন করে খামের ওপর প্রদত্ত কিউআর কোডটি স্ক্যান করবেন। এতে ভোটার যে ব্যালট পেপারটি হাতে পেয়েছেন তা সিস্টেমে শনাক্ত হবে। কিন্তু ভোটার যদি খামের ওপর কিউআর কোড স্ক্যান না করেই ভোট দিয়ে খাম ফেরত পাঠান, তাহলে তা স্ক্যানের সময় সিস্টেমে শনাক্ত হবে না। ফলে ব্যালটটি বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে খামটি না খুলেই অন্যত্র সংরক্ষণ করবেন এবং এর হিসাব রাখতে হবে।

গণনা কার্যক্রম

পোস্টাল ব্যালট পেপার গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বা অন্য কোনো সুবিধাজনক স্থানে আসন ভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পরপরই প্রিসাইডিং অফিসারেরা স্ব স্ব আসনের পোস্টাল ব্যালট ভর্তি বাক্সগুলো রিটার্নিং অফিসারের কাছ থেকে বুঝে নেবেন। নির্ধারিত সময়ের মধ্যে যাতে ব্যালট ফেরত আসে সে জন্য, প্রতীক বরাদ্দের পরপরই দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে ইতিমধ্যে ভোটারদের অনুরোধ জানিয়েছে ইসি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ব্যালট বাতিল হতে পারে যেসব কারণে

বৈধ ব্যালট পেপার জাতীয় সংসদের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না ভিত্তিক আলাদা করার পর তা গণনা করতে হবে। তবে ইস্যুকৃত পোস্টাল ব্যালট কিছু ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার কোনো প্রার্থীর অনুকূলে গণনা করবেন না। এগুলো হলো—খামের মধ্যে ঘোষণাপত্র না থাকলে, ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে; একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে; কোনো প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া না হলে; এমনভাবে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে যে ভোটটি কোন প্রার্থী বা প্রতীকের পক্ষে দেওয়া হয়েছে তা যুক্তিসংগতভাবে নিশ্চিত করা যায় না; ওসিভির এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ব্যতীত অন্য প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে; ব্যালট পেপারে টিক বা ক্রস চিহ্ন ছাড়া অন্য কোণে চিহ্ন দেওয়া হলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

July 4, 2026
সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

July 3, 2026
মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

July 3, 2026

Latest News

Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa