Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘরে বসেই নগদ-এ জমা দেওয়া যাবে ডাক জীবন বীমার কিস্তি
জাতীয়

ঘরে বসেই নগদ-এ জমা দেওয়া যাবে ডাক জীবন বীমার কিস্তি

By Shamim RezaMay 6, 20263 Mins Read

ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন থেকে আর স্বশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদ-এর মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন।

Nagad

Advertisement

বুধবার (৬ মে) বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে নগদ।

ডাক ভবনে আয়োজিত এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা: আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন।

নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম।

চুক্তি স্বাক্ষরকালে ডাক অধিদপ্তরের মহাপরিচালক জনাব কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ উপস্তিত ছিলেন।

এই চুক্তির আওতায় ডাক জীবন বীমার আওতায় যতগুলো পলিসি আছে – আজীবন বীমা, মেয়াদী বীমা, নির্দিষ্ট বীমা ও বিবাহ বীমা সবগুলোর বীমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

১৮৮৮ সালে প্রথম চালু হওয়া এই সেবাটি দেশের সবচেয়ে পুরনো জীবন বীমা সেবা যেখানে প্রায় দুই লাখ গ্রাহক আছেন। এই গ্রাহকেরা এতদিন কিস্তি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের ভেতর ডাক ঘরে যাওয়ার পরেই কেবল কিস্তির টাকা জমা দিতে পারতেন।

এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে প্রিমিয়াম পরিশোধের সুবিধা পাবেন।

গ্রাহকেরা তাদের নগদ অ্যাপের ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ডাক জীবন বীমা’ বা ‘PLI’ নির্বাচন করে পলিসি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিলে কিস্তি পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই গ্রাহক একটি ডিজিটাল রিসিট ও কনফার্মেশন মেসেজ পাবেন, যা ভবিষ্যতের প্রমাণ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক জনাব কাজী আসাদুল ইসলাম বলেন, ‘ডাক জীবন বীমা দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে আমরা কাজ করছি। এখন নগদের মাধ্যমে প্রিমিয়াম দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকেরা যেমন দ্রুত সেবা পাবেন, তেমনি ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে।’

এই উদ্যোগের বিষয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক জীবন বীমা এ দেশের অনেক পুরোনো এবং জনপ্রিয় একটি সেবা। এখন নগদের মাধ্যমে এই টাকা জমা দেওয়ার সুযোগ তৈরির ফলে গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। সরকারি সেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।’

ডাক বিভাগের এই আধুনিকায়নের ফলে বীমা সেবায় আরও স্বচ্ছতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে নগদের সেবার কলেবরে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হওয়ার ফলে নগদের গ্রাহকদের যেমন সুবিধা হবে তেমনি আরো নতুন নতুন গ্রাহকও নগদের নেটওয়ার্কে যুক্ত হবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) জনাব এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) জনাব পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) ও অতিরিক্ত দায়িত্ব (পরিকল্পনা) জনাব মোঃ জাকির হাসান নূর এবং পরিচালক (তদন্ত ও পরিদর্শন) ও অতিরিক্ত দায়িত্ব (কর্মী ও সংস্থাপন) জনাব খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa