Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

By Shamim RezaFebruary 4, 20263 Mins Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে। প্রবাসী ভোটার, দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দি ভোটারদের দেওয়া পোস্টাল ভোট অনেক আসনে চূড়ান্ত ফলাফলে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

EC Logo

Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন এবং দেশের অভ্যন্তর থেকে ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন করেছেন।

১২২ দেশ থেকে প্রবাসী নিবন্ধন

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীরা বিশ্বের ১২২টি দেশ থেকে নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে—২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। এরপর রয়েছে মালয়েশিয়া (৮৪ হাজার ২৯২), কাতার (৭৬ হাজার ১৩৯), ওমান (৫৬ হাজার ২০৭), সংযুক্ত আরব আমিরাত (৩৮ হাজার ৫৭৪), কুয়েত (৩৫ হাজার ৩৮৬), যুক্তরাজ্য (৩২ হাজার ৪১৪), যুক্তরাষ্ট্র (৩১ হাজার ৬৪) এবং ইতালি (২৪ হাজার ৪৪৪)।

যেসব আসনে পোস্টাল ভোটার বেশি

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে (১৬ হাজার ১২৪ জন)। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ (১৪ হাজার ৩১৬), কুমিল্লা-১০ (১৪ হাজার ৭), নোয়াখালী-১ (১৩ হাজার ৬৬৭), নোয়াখালী-৩ (১২ হাজার ৮৫৯), ফেনী-২ (১২ হাজার ৮১৩), কুমিল্লা-১১ (১২ হাজার ৬১১), সিলেট-১ (১২ হাজার ৪৭৩), কুমিল্লা-৫ (১২ হাজার ৩৮৫) এবং কুমিল্লা-৬ আসন (১১ হাজার ৯৫৯)সহ ১৮টি আসনে ১০ হাজারের বেশি এবং ১৯টি আসনে ৮ হাজারের বেশি পোস্টাল ভোটার নিবন্ধিত রয়েছে।

ফিরতে শুরু করেছে পোস্টাল ব্যালট

ইসি ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠিয়েছে। ভোট প্রদান শেষে প্রবাসীরা ব্যালট ফেরত পাঠাতে শুরু করেছেন। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। দেশে পৌঁছানো পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে। অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের মধ্যে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।ভোটাররা ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট ডাক বিভাগে জমা দিচ্ছেন। যা সরাসরি সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবে।

রিটার্নিং অফিসার প্রবাসী ও দেশের অভ্যন্তরের পোস্টাল ভোট আসনভিত্তিকভাবে সংরক্ষণ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রিটার্নিং অফিসার যে সব পোস্টাল ভোট গ্রহণ করবেন, শুধু সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ডেমোক্রেটিক মুভমেন্টে সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর ড. ইমতিয়াজ কবীর রাইজিংবিডিকে বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনের বহু আসনে সাধারণত জয়-পরাজয়ের ব্যবধান খুবই সামান্য থাকে। এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে পোস্টাল ভোট ভূমিকা রাখতে পারে। প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের ভোট যোগ হলে চূড়ান্ত ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষ করে যেসব আসনে ব্যবধান কয়েক হাজার বা তারও কম ভোটে নির্ধারিত হয়, সেখানে পোস্টাল ভোটই জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে পার্থক্য গড়ে দেবে। ফলে এবারের নির্বাচনে পোস্টাল ভোটের প্রভাব অনেকটা প্রতিফলিত হবে।’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

June 28, 2026
শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

June 28, 2026
Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

June 28, 2026

Latest News

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

‎মুদি দোকান

‎মুদি দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

সাবেক ধর্ম উপদেষ্টা

নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

ঝড়ো হাওয়া

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা

Police

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa