চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ চিনি ও একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ভোর ৫টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে চিনি খালাস করে তা বাজারজাতের পরিকল্পনা করছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি করে ৮০০ কেজি চিনি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



