ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা একটু বেশিই থাকে। তার সিনেমার নায়িকা থেকে শুরু করে সকল কলাকুশলীর ছবি ঘিরেও প্রত্যাশা থাকে অনেক। কিন্তু এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সাউন্ড, কালারসহ বেশ কিছু টেকনিক্যাল জটিলতার মুখে পড়ে সিনেমাটি। অবশেষে মুক্তির ১০ দিন পর সবকিছুর জন্য সময় ও পরিস্থিতিকে দায়ী করেছেন সিনেমার নায়ক শাকিব খান।

ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল এর নায়িকা তাসনিয়া ফারিণেরও। এই ছবির জন্য বেশ কিছু কাজের শিডিউলও পিছিয়েছেন তিনি। ‘প্রিন্স’ তার দ্বিতীয় বাণিজ্যিক সিনেমা। এর আগে প্রথম ছবি ‘ইনসাফ’ দিয়ে ভালো সাড়া পেয়েছিলেন তিনি। এ বছর ‘প্রিন্স’র মাধ্যমে প্রথমবার শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হওয়ার পর বেশ উচ্ছ্বসিত ছিলেন মেধাবী অভিনেত্রী ফারিণ। ধারণা করেছিলেন, শাকিবের সবশেষ ৪-৫টি ছবির মতো করেই কিংবা তারও বেশি সফলতা পাবে ‘প্রিন্স’। কিন্তু মুক্তির পরই হোঁচট খায় ছবিটি। হোঁচট খান ফারিণও।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সম্প্রতি শাকিব খান খোদ বিশেষ প্রদর্শনীতে ছবিটির ব্যর্থতার দায় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এদিন মলিন মুখে ফারিণ বলেন, যে রকম হওয়ার কথা ছিল সেই প্রত্যাশা হয়তো পূরণ হয়নি। তবে আরও ভালো সুযোগ পেলে আমি চেষ্টা করবো ভালো কিছু করার। এদিকে, ফারিণ গত দুই বছরে নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। ওটিটি আর সিনেমাতেই কাজ করছেন। তার হাতে রয়েছে ‘ইনসাফ-২’সহ একাধিক ছবি। ওটিটির বেশ কিছু কাজও সামনে করার কথা রয়েছে এ অভিনেত্রীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


