স্পোর্টস ডেস্ক: বর্তমানে ফর্মের শিখরে আছেন এরলিং হাল্যান্ড। ফুটবলের পাশাপাশি প্রেমের মাঠেও তিনি দাপট দেখাচ্ছেন। গত মরসুমে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে এরলিং হাল্যান্ড ৩৬টা গোল করেন। সঙ্গে তিনি জেতেন সোনার বুট।

ইসাবেল

Advertisement

একটা মরশুমে প্রিমিয়ার লিগে সবথেকে বেশি গোল করার রেকর্ড তিনি তৈরি করেন। তিনি মাঠে নামলে বিপক্ষকে আলাদা করে প্রস্তুতি নিতে হয়। এতদিন প্রিমিয়ার লিগে সবথেকে বেশি ৩৪টি গোল করার রেকর্ড ছিল অ্যান্ডি কোল ও অ্য়ালেন শেয়ারারের।

সেটা ভেঙে দেন হাল্যান্ড। কোল ১৯৯৩-৯৪ মরশুমে এই গোল করেছিলেন নিউক্যাসলের হয়ে আর ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে ১৯৯৪-৯৫ সালে ৩৪টি গোল করেছিলেন শেয়ারার। ফুটবল মাঠে যেমন দাপুটে, তেমনই প্রেমের মাঠে হাল্যান্ড চুপচাপ।

প্রেমের ব্যাপারে বরাবরই তিনি চুপচাপ থাকেন। তার চর্চিত বান্ধবী একজন ফুটবলার। যার নাম ইসাবেল হাউসেঙ্গ জনসেন। দ্য সানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাল্যান্ডের বান্ধবীর বয়স ১৮ বছর। তিনিও নরওয়ের। মহিলাদের ফুটবলে অন্যতম উঠতি তারকা। তিনি নরওয়ের একটি ক্লাবের হয়ে খেলেন।

অন্য ধর্মের মানুষকে বিয়ে করেছেন যে ৫ ভারতীয় ক্রিকেটার

হাল্যান্ড ও ইসাবেল বহু বছর ধরে একে অপরকে চেনেন। তবে তারা কয়েকমাস আগে সম্পর্কে জড়িয়েছেন। তবে কেউ সম্পর্ক নিয়ে স্বীকার করেননি। হাল্যান্ড খেলার পাশাপাশি প্রেমের ব্যাপারেও যত্নবান। সোশাল মিডিয়ায় তিনি বান্ধবীর সঙ্গে ছবি দেওয়ার থেকে দূরে থাকেন। তবে তার বান্ধবী দুইজনের একাধিক ছবি শেয়ার করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.