Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নিলামে বিক্রি হচ্ছে শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র
জাতীয়

নিলামে বিক্রি হচ্ছে শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

By Saiful IslamJune 10, 20232 Mins Read
Advertisement

এ টি এম তোহা : অব্যাহত লোকসানের মুখে দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর এবার পটিয়ার শিকলবাহার ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও স্থাপনা নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা পিডিবি। ২০১৫ সাল থেকে এটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ২০১৮ সালের পর এটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কর্ণফুলী নদীর দক্ষিণ তীর পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে ১৯৮৪ সালে গ্যাসনির্ভর বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। ৩৯ বছরের পুরোনো হওয়ায় এর পরিচালন ব্যয় বেড়ে যায়।

২০১৫ সাল থেকেই অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছিল। সে সময় কেন্দ্রটির সঞ্চালন লাইনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নতুন ট্রান্সফার স্থাপন করেও উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি।

শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামরুদ্দিন আহমদ জানিয়েছেন, কেন্দ্রটি আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নিলামে বিক্রি করে দেওয়া হবে। এজন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ করছে পিডিবি। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে এটি অকশনে যেতে পারে। তিনি জানান, কেন্দ্রটির জনশক্তি ইতিমধ্যে পার্শ্ববর্তী ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ২০১৯ সাল থেকেই পিডিবির ওয়েবসাইটে চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলোর তালিকা থেকে শিকলবাহা ৬০ মেগওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নাম প্রত্যাহার করা হয়েছে। তবে এটি বন্ধ করার কথা অনেক আগে থেকেই পিডিবি সদর দফতর থেকে বলা হচ্ছিল।

পিডিবির একটি সূত্র জানায়, গ্যাসনির্ভর হওয়ায় শিকলবাহা কেন্দ্রের উত্পাদনখরচ তুলনামূলক কম হলেও পুরোনো যন্ত্রপাতি দিয়ে এই কেন্দ্র চালু রাখা কঠিন হয়ে পড়েছিল। সে কারণে এটি বিক্রি করে সেখানে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক পিডিবির চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের এক জন কর্মকর্তা জানিয়েছেন, শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ থেকে ৪ গুণ কম ছিল। কেন্দ্রটির পুরোনো যন্ত্রপাতি সরিয়ে সেখানে নতুন যন্ত্রপাতি দিয়ে উৎপাদন শুরু করলে গ্রাহককে কম পয়সায় বিদ্যুৎ সরবরাহ করা যেত।

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের পাশে বেসরকারি মালিকানায় আরও পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেখান থেকে পিডিবি ১৬ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ ক্রয় করে থাকে। অথচ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির উত্পাদনখরচ প্রতি ইউনিট পাঁচ টাকার কম। ঐ এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা সামশুল ইসলাম জানিয়েছেন, সকল অবকাঠামো ঠিক রেখে নতুন করে যন্ত্রপাতি স্থাপন করলে এই কেন্দ্রটি থেকে কম খরচে প্রতিদিন ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে কর্তৃপক্ষ চাইলে আরও বেশি উৎপাদন সক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করতে পারেন। সূত্র : ইত্তেফাক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৬০ নিলামে বিক্রি বিদ্যুৎকেন্দ্র মেগাওয়াট শিকলবাহা হচ্ছে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

February 5, 2026
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

February 5, 2026
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

February 5, 2026
Latest News
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.