জুমবাংলা ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতু দিয়ে রেল চলবে আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর)। রেল যোগাযোগের মাহেন্দ্রক্ষণে সবুজ পতাকা নেড়ে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে মুন্সীগঞ্জ-ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা।

প্রধানমন্ত্রী

Advertisement

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রেলে চড়ে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথাও রয়েছে তার। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে বহন করার জন্য ১৩ বগি ও দুই ইঞ্জিনবিশিষ্ট একটি বিশেষ ট্রেন শনিবার ভাঙ্গায় পৌঁছায়। ট্রেনটি রোববার কয়েকবার ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে।

এক বছর ৩ মাস আগে পদ্মা সেতুর সড়কপথ চালু হওয়ার পর রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ১৭২ কিলোমিটার রেলপথের ৮২ কিলোমিটারের প্রথম সেশনটির উদ্বোধনকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মাওয়া স্টেশনের পাশে সুধী সমাবেশস্থলে প্যান্ডেল তৈরিতে চলছে দেড় শতাধিক শ্রমিকের নিরলস কর্মযজ্ঞ। প্যান্ডেলের সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। দেশের এত বড় একটি প্রকল্পে কাজ করতে পেরে কম খুশি নন শ্রমিক-প্রকৌশলীরাও।

প্রেম আগে নিবেদন করেছিলেন কে, রাঘব না পরিণীতি?

মাওয়া স্টেশনের প্রকৌশলী আবদুর রহমান বলেন, সব কাজ মোটামুটি শেষ। এখন শুধু ফিনিশিং চলছে। স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগ হচ্ছে। খুবই আনন্দিত আমরা। দেশের বৃহত্তম একটি প্রকল্প এটি। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নতুন একটি দিগন্ত। এটা আমাদের প্রকৌশলীদের কাছেও অনেক বড় স্বপ্নের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.