আবারও ভারতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তার সরাসরি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় আয়োজন করছে ফিডিং ইন্ডিয়া এবং ডিসট্রিক্ট বাই জোমাটো।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঞ্চে উঠবেন এই আন্তর্জাতিক তারকা।
তাদের ভাষ্য, এটি কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়; ক্ষুধা ও অপুষ্টি বিষয়ে জনসচেতনতা তৈরির বৃহৎ উদ্যোগও বটে। কনসার্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।
এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে গান পরিবেশন করা তার জন্য সবসময়ই বিশেষ অনুভূতির। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও দেখা হওয়ার সুযোগে তিনি উচ্ছ্বসিত। তার মতে, এই আয়োজন শুধু সংগীত নয়—বরং এমন একটি প্রয়াস, যেখানে সবাই মিলে নিশ্চিত করা যায় যে প্রতিটি শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে।
সংগীতজগতে সাফল্যের পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় শাকিরা। তার প্রতিষ্ঠিত বেয়ারফুট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছে। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’-এর উদ্দেশ্যের সঙ্গে এই উদ্যোগের মিল রয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই দশক আগে সর্বশেষ ভারতে কনসার্ট করেছিলেন তিনি। ২০০৭ সালে তার ‘ওরাল ফিক্সেশন’ সফরের অংশ হিসেবে মুম্বাইয়ে পরিবেশনা করেছিলেন শাকিরা।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


