আজ কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক দো’আ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নাজমুল হাসান রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আরিফ আলী’র সঞ্চালনায় উক্ত দো’আ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন।
দো’আ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা,মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু,দফতর সম্পাদক মাহমুদ আলম, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম কৃষি সম্পাদক শেখ হুমায়ুন কবির শাওন, যুগ্ম শিক্ষা সম্পাদক ইন্জিনিয়ার জুবায়ের আহমেদ, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান খান আসাদ, আল আমিন সরকার, মহানগর নেতা রফিকুল ইসলাম তালুকদার, শ্রমিক পার্টির প্রচার সম্পাদক আবুল হোসেন মোল্লা, মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম,তরুণ পার্টির আমির হোসেন, রুহুল আমিন,ছাত্রনেতা রাকিব আহমেদ, ফয়সাল ইসলাম, রাশেদুল ইসলাম, রেজওয়ানুল হক রতন,নয়ন মোল্লা,রাছেল হোসেন, তারেক বিন ওমর, মীর জুখায়েভ, মেরাজুল ইসলাম মেরাজ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মহান আল্লাহর দরবারে প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ- এর রুহের মাগফিরাত ও মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর দীর্ঘায়ু এবং পার্টির মহাসচিব সহ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও পার্টির উত্তরোত্তর সফলতা কামনায় দো’আ করে ইফতার মাহফিল শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


