Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রস্তুত বিশ্ব ইজতেমার ময়দান: আসছেন দেশ-বিদেশের মুসল্লিরা
জাতীয়

প্রস্তুত বিশ্ব ইজতেমার ময়দান: আসছেন দেশ-বিদেশের মুসল্লিরা

By Saiful IslamJanuary 11, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে মুসুল্লিদের পদচারণা। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত থেকে মুসুল্লিরা আসতে শুরু করেছেন। বুধবার (১১ জানুয়ারি) এর পরিমাণ আরও বাড়ে। আয়োজকরা বলছেন, নির্ধারিত দিনের আগেই মাঠ পরিপূর্ণ হয়ে গেলে বৃহস্পতিবার বাদ মাগরিব বয়ান শুরুর সম্ভাবনা রয়েছে।

বিশ্ব ইজতেমার ময়দান

এদিকে দীর্ঘ দুই বছর বন্ধের পর এবারের ইজতেমাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ময়মনসিংহের ত্রিশালের ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি এলাকার মসজিদ থেকে জামাতের সঙ্গে আজ বুধবার দুপুরে ইজতেমা মাঠে প্রবেশ করেন। তিনি বলেন, মাঠে জায়গা না পাওয়ার আশঙ্কায় আগেই চলে এসেছি। এসে দেখি মাঠে প্রচুর মুসুল্লি নির্দিষ্ট খিত্তায় অবস্থান করছেন।

বরিশাল থেকে জামাত নিয়ে এসেছেন তিন চিল্লার আমির মাওলানা ইমদাদুল হক। তিনি বলেন, জোড় ইজতেমা থেকে আমরা বের হয়েছিলাম। আমাদের জামাত মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছে। এছাড়া আমরা ইজতেমায় আসতেও বলেছি। দেশি-বিদেশি আলেমদের বয়ান শোনার মাধ্যমে নিজের ইহকাল ও পরকালীন জীবনে পরিবর্তন আসতে পারে।

ইজতেমা আয়োজক মাওলানা জোবায়ের অনুসারী (আলমী শুরা) মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ইজতেমা শুরুর আগেই এবার মুসুল্লিরা আসতে শুরু করেছেন। সঙ্গে বিদেশি অতিথিরাও আসছেন। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় তিনি মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার নির্দিষ্ট খিত্তা পরিপূর্ণ হয়ে গেলে সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু হতে পারে।

এদিকে ইজতেমা উপলক্ষে গাজীপুরের স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রম প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ ৫টি ক্যাম্প স্থাপন করেছে। এখান থেকে ২৪ ঘণ্টা মুসুল্লিদের বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, এসব ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও টঙ্গী হাসপাতালে ডায়রিয়া, অ্যাজমা, ট্রমা, বক্ষব্যাধি, ডায়রিয়া, ডেঙ্গু, নাক-কান-গলা, চক্ষু ও বার্ন ইউনিটের কার্যক্রম চলবে। এজন্য পর্যাপ্ত বেডও থাকবে। ইজতেমা উপলক্ষে টঙ্গীর এ হাসপাতালে ৭টি বিশেষজ্ঞ চিকিৎসক দল মোতায়েন থাকবে।

এদিকে তুরাগ তীরের ইজতেমা মাঠের মুসুল্লিদের যাতায়াত সহজ করতে এবার ৫টি পন্টুন ব্রিজ নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুটি পন্টুন ব্রিজ নির্মাণ করা হয়েছে কামারপাড়া-টঙ্গী সড়ক সেতুর পাশে, আর রানভোলা নৌ পুলিশ থানার পাশে একটি, আবদুল্লাহপুর বায়তুন নুর মসজিদের পাশে একটি এবং আবদুল্লাহপুর কাঁচাবাজার এলাকায় একটি নির্মাণ করা হয়েছে।

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস। পুরো ময়দান ফায়ার সার্ভিসের ওয়্যারলেস ফ্রিকোয়েন্সির আওতায় আনা হয়েছে। অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় ময়দানের প্রতিটি খিত্তায় ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুইজন করে ফায়ার ফাইটার দায়িত্ব পালন করবেন। তুরাগ নদীসহ ময়দানের চারপাশে ১৪টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। ময়দানের বিভিন্ন স্থানে ৪টি পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে ৫টি অ্যাম্বুলেন্স, সহজে বহনযোগ্য স্পিডবোট, পিকআপে ডুবুরিদল, ১৩টি জেনারেটর এবং লাইটিং ইউনিট মোতায়েন থাকবে। মাঠের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের ৩৬১ জন কর্মকর্তা ও ফায়ার ফাইটার মোতায়েন থাকবে। ময়দানে ফায়ার কন্ট্রোলরুমও স্থাপন করা হয়েছে। এছাড়া আশপাশের ফায়ার স্টেশনগুলোও ইজতেমার শেষ দিন পর্যন্ত সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

এদিকে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় ইজতেমা মাঠ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে ইজতেমায় অংশ নিতে পারেন।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হয়ে ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থী) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থী) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে এমন শক্তি তৈরি হয়নি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আসছেন ইজতেমার দেশ-বিদেশের প্রস্তুত বিশ্ব বিশ্ব ইজতেমার ময়দান ময়দান, মুসল্লিরা
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.