জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজবঙ্গভবনের দরবার হলে পৃথকভাবে নয়জন দূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন। এদের একজন হাইকমিশনার, অপর আটজন রাষ্ট্রদূত।

নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব সময়ই দেশগুলোর সঙ্গে অত্যন্ত চমৎকার সম্পর্ক বজার রেখে চলেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বিদ্বেষ নয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূতরা তাদের মেয়াদে বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদেরকে তাদের নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে ঢাকায় তাদের দায়িত্ব পালনে তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
এর আগে দূতরা বঙ্গভবনে পৌঁছালে অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী কন্টিনজেন্ট নবনিযুক্ত দূতদের গার্ড অব অনার প্রদান করে।
সেনাবাহিনীর বাদকদলের ব্যান্ডের সঙ্গে দূতদের নিজ নিজ দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং দূতরা গার্ড পরিদর্শন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



