Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পাবনা-৫ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাষ্ট্রপতির ছেলে
জাতীয়

পাবনা-৫ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাষ্ট্রপতির ছেলে

By Tarek HasanAugust 30, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ছেলে আরশাদ আদনান রনি। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাবনা পৌর শহরের জুবলী ট্যাংকপাড়া এলাকার বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

রাষ্ট্রপতির ছেলে

Advertisement

আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইবো এবং তিনি নির্বাচন করার সুযোগ যদি দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো।’

বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে রয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন। এমনকি তিনি বলেছেন, তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুমি (রনি) যাও পাবনার মানুষের কাছে, দেখো পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কিনা। সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।’

নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‌‌‌‌আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসার কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নাও থেকে থাকি তারপরও আমার একটা দাবির জায়গা আছে। অতীতে কি হয়েছে সেগুলো আমি টেনে দীর্ঘায়িত করবো না। আমি চেষ্টা করবো সবাইকে একটা প্লাটফর্মে নিয়ে এসে সার্বজনীনভাবে কাজ করে নৌকাকে জয়যুক্ত করার। আমি যদি নৌকা না পাই, যিনি পাবেন তার জন্য আমি কাজ করবো। আর আমি পেলে চেষ্টা করবো সবাই যেন আমার জন্য কাজ করেন।’

মতবিনিময়কালে তিনি পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকলে কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনখননসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, রাজিউর রহমান রুমী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।

জিতু কামাল অতীত, নতুন সঙ্গীকে নিয়ে গোয়ায় নবনীতা

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, নির্বাচন আসলে অনেকেই প্রার্থী হতে চায়। আওয়ামী লীগ একটা বড় দল। অনেক প্রার্থী মনোনয়ন চাইবে। এখন দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করবো। মনোনয়ন চাওয়া নিয়ে দলের মধ্যে কোনো বিরুপ প্রভাব পড়বে না বা কোন্দল হওয়ার কোনো সুযোগ নেই। পাবনা জেলা আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa