ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, ২০২৪ সালের ২৪ নভেম্বর ফয়সাল মাহমুদকে চুক্তিতে প্রেস উইংয়ের মিনিস্টার নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাতিল প্রসঙ্গে আদেশে বলা হয়, প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ফয়সাল মাহমুদের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


