ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, প্রাথমিক স্কুলে বা প্রাথমিক ক্লাসে শিক্ষার্থীদের মেধাবী ট্যাগ দেয়া অসভ্যতা।

রোববার নিজের ভেরিফাইয়েড ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি।
অধ্যাপক মামুন বলেন, দেশের সব সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও কলেজের মান একই হলে ভর্তি নিয়ে আর প্রতিযোগিতা থাকবে না। তখন প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ এলাকার স্কুলে ভর্তি হতে বলতে পারবেন। দেশ থেকে ভর্তি কোচিং প্রায় উধাও হয়ে যাবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অধ্যাপক মামুন আরো বলেন, এতে দেশের শিক্ষার মানের এক বৈপ্লবিক উন্নয়ন ঘটবে। ভালো স্কুলের সংখ্যা যত কম হবে ভর্তি কোচিং তত বৃদ্ধি পাবে। সমস্যার কারণ মেরামত না করলে লটারি থাকবে না ভর্তি কোচিং থাকবে এই বিতর্ক থাকবেই। লটারি থাকবে এবং ভর্তি কোচিং কোনোটিই থাকা উচিত না। বিশেষ করে প্রাথমিক স্কুলে বা প্রাথমিক ক্লাসে শিক্ষার্থীদের মেধাবী ট্যাগ দেয়া অসভ্যতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


