Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন আজ
জাতীয়

প্রধানমন্ত্রী ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন আজ

By Tarek HasanJuly 15, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে আজ (শনিবার)। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যবসায়ীদের নানা সমস্যা ও এর সমাধান এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী

Advertisement

২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার আওয়ামী লীগ সরকারের অন্যতম ভিশন এটি। সম্মেলনে ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করণীয় বিষয় এতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করতে চলতি বছরের মার্চে এফবিসিসিআইয়ের উদ্যোগে বাংলাদেশ বিজনেস সামিট করা হয়েছে। এ সামিটে বহু বিদেশি, স্থানীয় বিনিয়োগকারী ও বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ এসেছিলেন। বাংলাদেশকে এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সেসব পরামর্শ ও বিজনেস সামিটের প্রাপ্তিগুলোকে বই আকারে প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ী সম্মেলনে সেটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

সম্মেলনে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরা হবে জানিয়ে জসিম উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শনিবারের সম্মেলনে সারাদেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনভুক্ত ব্যবসায়ীরা আমন্ত্রিত থাকবেন। পাশাপাশি বড় বড় কোম্পানির সিইও ও বিশিষ্ট ব্যবসায়ীরাও উপস্থিত থাকবেন। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা তাদের চাহিদার কথাগুলো প্রধানমন্ত্রীকে সরাসরি বলার সুযোগ পাবেন। পাশাপাশি ব্যবসায়ীরা তাদের দুঃখ-কষ্টের কথাও প্রকাশের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কথা শুনবেন। এর মাধ্যমে সরকারের সঙ্গে বেসরকারি খাতের একযোগে কাজ করার সঠিক গাইডলাইন পাওয়া যাবে যাবে।

বিগত দুটি জাতীয় নির্বাচনের আগে ব্যবসায়ী সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে নির্বাচনে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন এফবিসিসিআইসহ ব্যবসায়ী সম্প্রদায়। এবারে সম্মেলন থেকে এ ধরনের কোনো ঘোষণা আসবে কি-না‒ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সম্মেলনে বড় বড় অনেক ব্যবসায়ী নেতা বক্তব্য রাখবেন। সেখানে কেউ নিজস্ব বক্তৃতায় এ ধরনের সমর্থন জানালে জানাতে পারে। তবে আমাদের এ সম্মেলন কী নিয়ে তা আমরা ইতোমধ্যে পরিষ্কার করে বলেছি।’

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনীতির অবস্থা ভালো থাকে না। যেমন- এখন হরতাল-অবরোধ নেই। তাই অর্থনীতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। যদিও এখন রাজনীতিতে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এ সমস্যা সারা বিশ্বেই থাকে। এগুলো অতিক্রম করতে হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যকে স্মার্ট করতে হবে। সেজন্য এনবিআর, কর আদায় ব্যবস্থাকে স্মার্ট করতে হবে।

কোন বিষয় নিয়ে পড়াশোনা করেন, জানালেন কেয়া পায়েল

ব্যবসার উন্নয়ন চলমান রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে উল্লেখ করে এ ব্যবসায়ী নেতা বলেন, বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য পূরণে যেসব সমস্যা ও সম্ভাবনা রয়েছে তা নিয়ে স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa