Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয় স্লাইডার

ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

By Saiful IslamMay 6, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Advertisement

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। মার্লবোরো হাউজের বাগানে কমনওয়েলথ পরিবারের সাথে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা।

পরে একইস্থানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণ কমনওয়লথ চেয়ারম্যান ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি আলোচনায় অংশগ্রহণ করেন।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা ও রাণীর রাজ্যভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী। পরে ওয়াশিংটন সফর শেষে লন্ডন আসেন শেখ হাসিনা।

পরপর তিন দেশ সফর শেষে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দিলেন শেখ হাসিনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa