Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস আলম
জাতীয়

ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস আলম

By Saiful IslamSeptember 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ থেকে ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস আলম

Advertisement

সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ অন্যতম যুদ্ধক্ষেত্র ছিল। আমরা এই ছাত্র-জনতার হাতে ভবিষ্যত বাংলাদেশকে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের থেকে আগামীতে (নারায়ণগঞ্জ থেকে) এমপি, মন্ত্রী হবে। এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্ররা যাতে কারও লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয়। অনেকে আমাদের ভাইদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যাবহার করতে চায়। নিজের মেধা আর যোগ্যতা দিয়ে স্বাবলম্বী হবেন। কোনো ভাইয়ের যোগ্যতায় নয়। ছাত্র-জনতা কখনো চাঁদাবাজিকে সমর্থন করে না। নারায়ণগঞ্জে সড়কে, ফুটপাতে চাঁদাবাজি হয় এবং এখনে হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার।’

সারজিস আলম বলেন, ‘অসংখ্য মানুষকে হত্যা করেছে স্বৈরাচারী হাসিনা। তাদের বিচার এদেশের মাটিতেই হবে। বাংলাদেশের যে নতুন প্রজন্ম আছে তারা একটু সুন্দর বাংলাদেশ চায়। ভবিষ্যতে যদি আবারও কোনো ফ্যাসিস্টের আবির্ভাব হয় তখনো ছাত্র-জনতা রুখে দাঁড়াবে। তখনো বাবা-মাকে বলে আবার রাস্তায় নামবে ছাত্র-জনতা।’

ছাত্রদের উদ্দেশ্য সারজিস বলেন, ‘সব কিছুর মধ্য থেকেও সবার আগে নিজেদের পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যেতে হবে। যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

নারায়ণগঞ্জ মাদকের ব্যাপকতা নিয়েও কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা এই মরণ নেশা মাদক বিক্রি করে, তাদের পক্ষে কোনোদিন ছাত্র-জনতা দাঁড়াবে না। বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা এই নারায়ণগঞ্জ। এই জেলাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। বাংলাদেশের জেলা যখন কেউ চিনতো না তখন থেকে মানুষ এই নারায়ণগঞ্জকে চিনে।’

তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জের বিষয়ে আমরা খবর নিয়ে জেনেছি, কিছু মুষ্টিমেয় মানুষ এখানকার জনগণকে জিম্মি করে রেখেছিল। এখনো ঠিক তেমটিই হচ্ছে। এখানে মার্কেট, ফুটপাত, বাজার, পরিবহণ সেক্টরে যে চাঁদাবাজি চলে তা ছাত্র-জনতা সমর্থন করে না। এই ধরনের কর্মকাণ্ড ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না।’

এদিকে সভা শুরুর আগে আজ দুপুরে একটি কমিউনিটি সেন্টারে ডাক বাংলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ১৪ জনের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলমসহ সমন্বয়করা। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব সিফাত, সমন্বয়ক শাহীন মিয়া, সমন্বয়ক সামিয়া মাসুদ মম, সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, আসিফ আদনান এবং নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিক মুনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026
Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

July 4, 2026
স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

July 4, 2026

Latest News

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa