জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বুধবার (১৪ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তা এই তথ্য জানান হয়।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Advertisement

দূতাবাস জানিয়েছে, মালয়েশিয়া প্রধানমন্ত্রী ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ড. ইউনুস সংখ্যালঘুসহ সকল বাংলাদেশীর অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. ইউনূস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এমন সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সঙ্গে স্মরণ করেন। মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মর্মে তিনি ড. ইউনূসকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাস্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত। অধ্যাপক ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজের আরও সুযোগ পাবেন।

এর আগে, গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ড. ইউনূসের জন্য একটি উষ্ণ অভিনন্দন বার্তা প্রকাশ করেন। ওই বার্তায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’ এর উদ্ধৃতি দিয়ে দেশের তরুণদের ভিশন এবং অদম্য শক্তির প্রশংসা করেন।

ভারতজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

উল্লেখ্য, অধ্যাপক ড. ইউনূস মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পদক বিজয়ী অধ্যাপক ড. ইউনূস এর দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.