Advertisement

জুমবাংলা ডেস্ক: চিকিৎসকদের ব্যবহারেই রোগী অনেকটা ভালো হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে চিকিৎসকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ মে) সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সুবর্ণজয়ন্ত্রীতে ভার্চুয়ালি অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বলবো, দেশের মানুষ যাতে যথাযথ এবং বিশ্বমানের সেবা পায় সেটা নিশ্চিত করবেন। যদিও আমাদের জনসংখ্যা বেশি, রোগীর চাপ বেশি। বিদেশে একজন চিকিৎসক কয়েকজন রোগী দেখেন। আপনাদের অনেক রোগী দেখতে হয় তারপরও কেউ যাতে বঞ্চিত না হয়।

সোমবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

চিকিৎসকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আপনারা মানুষের সেবা দেন। যখন একজন রোগী ডাক্তারের কাছে যায়, চিকিৎসা-ঔষধের থেকেও ডাক্তারের দুটো কথা… সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে বা তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে। সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এটা শুধু পেশা হিসেবে না, মানুষের সেবা আপনারা করেন। সেই সেবার ব্রত নিয়েই আপনারা মানুষের পাশে থাকবেন। সেটাই আমরা আশা করি। আপনারা মানবতাবোধ নিয়ে মানুষের পাশে থাকবেন। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের দেশের অনেক মানুষের এখন আর্থিক সচ্ছলতা হয়ে গেছে, টাকা-পয়সা হয়ে গেছে। একটু হাঁচি-কাশি হলেও তারা বিদেশ চলে যায়। একদিকে ভালো, তাতে আমাদের এখানে রোগীর চাপটা একটু কম পড়ে।
হাসিনা
শেখ হাসিনা বলেন, আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। ভ্যাকসিন আমরা নিজের টাকায় কিনেছি। টেস্ট কিট আমরা নিজের টাকায় কিনেছি। আমরা বিনা পয়সায় সবাইকে দিয়েছি। আমাদের এই সমস্ত বিত্তশালীরা হঠাৎ যারা টাকা-পয়সা বানিয়ে বেশ ফুলেফেঁপে উঠেছেন,তারা বিদেশে যেতে পারেননি। কারণ তখন তো সব দরজা বন্ধ।

তিনি বলেন, তখন (করোনার সময়) বাংলাদেশের হাসপাতালে তাদের চিকিৎসা নিতে হয়েছে বা ভ্যাকসিন নিতে হয়েছে। করোনা ভাইরাসের চিকিৎসা নিতে হয়েছে। এখানে অনেকেই এই মন্তব্য করেছেন যে বাংলাদেশেও যে এত সুন্দর হাসপাতাল আছে এটা তো আমরা কখনও দেখিনি, জানতামই না। করোনা আমাদের একটা শিক্ষা দিয়েছে… আমাদের বিত্তশালীদের অন্ততপক্ষে আমাদের দেশেও যে আন্তর্জাতিক মানের সেবা দিতে পারে.. আমাদের ডাক্তার, নার্স। আমাদের ডাক্তাররাও যে এত দক্ষতা রাখে অন্তত এই শিক্ষাটা তারা পেয়েছেন।

শেখ হাসিনা বলেন, ক্ষমতাটা আমার কাছে একটা সুযোগ বাংলাদেশের জনগণের সেবা করার। এখানে প্রধানমন্ত্রী হিসেবে ভোগবিলাসে গা ভাসিয়ে দেওয়া নয়, বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ করার এবং তাদের সেবার একটা সুযোগ আমি মনে করি।

‘আল্লাহ বাঁচাইছে, বিস্ফোরণের আগে শ্রমিকদের কাজ শেষ হয়ে গেছিল’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.