Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিমানের খাবার নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ, দুইদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ
জাতীয়

বিমানের খাবার নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ, দুইদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ

By Tarek HasanMay 1, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল পাওয়া যায়নি। এমনটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটে। সম্প্রতি থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন শেখ হাসিনা। এই সফরে যাওয়ার ফ্লাইটেই মেনু অনুযায়ী পছন্দের খাবার অর্ডার দিয়ে পাওয়া গেছে ‘ভিন্ন খাবার’।

বিমানের খাবার

Advertisement

এদিকে, এমন ঘটনায় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গত ২৪ এপ্রিল বাংলাদেশ থেকে ব্যাংককের ডং মিউয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানে পরিবেশিত মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল না থাকার বিষয়টি নজরে আসে তার। পরে তিনি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ভিভিআইপি মেনু অনুযায়ী প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী ‘ফ্রাইড চিলি উইথ স্টাফিং’ পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। এতে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার পছন্দ অনুযায়ী ‘চিকেন মর্টাডেলা স্যান্ডউইচ অন ব্রাউন ব্রেড’ পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। এতে তিনিও অসন্তোষ প্রকাশ করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, খাবার প্রস্তুতকালে আপনি সঠিকভাবে তদারকি বা মনিটরিং করেননি, তাই উল্লিখিত খাবার দুটি মেনু অনুযায়ী সঠিক রেসিপি অনুসরণ করে প্রস্তুত করা হয়নি। এতে প্রতীয়মান হয়, ভিভিআইপি-এর মতো একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটের খাবার প্রস্তুতকালে আপনি কর্তব্যে অবহেলা ও গাফিলতির পরিচয় দিয়েছেন।

মুকেশ আম্বানির সঙ্গে কল রেকর্ড নিয়ে মুখ খুললেন জায়েদ খান

নোটিশে আরও বলা হয়, আপনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও এ ধরনের কার্যকলাপ মোটেও গ্রহণযোগ্য নয়। আপনার কর্তব্য পালনে অবহেলা ও গাফিলতির কারণে প্রধানমন্ত্রী ও উনার ছোট বোন শেখ রেহানার নিকট বিএফসিসি তথা বিমানের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার এ ধরনের কার্যকলাপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গৃহীত ও অনুসৃত বাংলাদেশ বিমান কর্মচারী (চাকরি) প্রবিধানমালা অনুযায়ী, কঠোর শাস্তিযোগ্য অপরাধ। অতএব, উপর্যুক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আপনার লিখিত জবাব ৪৮ ঘণ্টার মধ্যে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa