Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা আজ
জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা আজ

By iNews DeskNovember 13, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে আজ খুলনায় হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। নগরীর সার্কিট হাউজ ময়দানে দুপুর ৩টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভায় খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০ লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা আজ

Advertisement

প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় রাজনৈতিক সফরে এসেছিলেন। ওই সময় তিনি একই স্থানে জনসভায় যোগ দিয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর খুলনায় জনসভা উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমগ্র নগরী নতুনরূপে সেজেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লেখা ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ স্থানগুলো। সরকারি অফিসগুলোতে রাতের বেলায় নানান রংয়ের আলোকসজ্জা করা হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জনসভা স্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর সাদা ও পোশাকধারী পুলিশের নজরদারিসহ নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবমিলে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে জনসভাকে কেন্দ্র করে।

জানা যায়, দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে খুলনার উদ্দেশে হেলিকপ্টারে রওয়ানা দেবেন। খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টার। দুপুর ১টায় সাকির্ট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর খুলনা জেলার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ৩টায় তিনি আওয়ামী লীগের জনসভায় যোগদান করবেন এবং সাড়ে ৪টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং পার্শ^বর্তী এলাকার সংসদ সদস্যরা খুলনায় পৌঁছেছেন। জনসভার স্থলে পার্শ্ববর্তী ভৈরব নদীর জেলাখানা ঘাট এবং রূপসা ঘাটে অতিরিক্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে। সার্কিট হাউজ মাঠে নৌকা ও পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ মঞ্চ। প্রায় ৪০০ অতিথি মঞ্চে বসার ব্যবস্থা থাকবে।

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক গণমাধ্যমকে জানান, সমাবেশের সময় সার্কিট হাউজ মাঠে থাকবেন নারীকর্মীরা। পুরুষ নেতাকর্মীরা থাকবেন মাঠের চারপাশের সড়কগুলোতে। মাঠ ছাড়াও নগরীর কাস্টমস ঘাট থেকে শিববাড়ী মোড়, জেলখানা ঘাট, সদর থানার মোড়, হাদিস পার্ক ও হাজি মুহসীন রোডে মাইক দেওয়া হবে। শিববাড়ী মোড়সহ বেশ কয়েকটি স্থানে এলইডি মনিটরে দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ। এছাড়া বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ থেকে যেসব পুরুষ নেতাকর্মী আসবেন তারা রূপসা ঘাটে নেমে ফেরিতে পার হবেন। এজন্য রূপসা ঘাটে ৫টি ফেরি দেওয়া হচ্ছে। আর নারী কর্মীদের বহনকারী বাস নগরীর নতুন বাজার পর্যন্ত আসবে। এছাড়া জেলখানা ঘাটে ৩-৪টি ফেরি দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহের নেতাকর্মীর জন্য সকালে একটি স্পেশাল ট্রেন খুলনায় আসবে। বিএনপির অবরোধেও কোনো অসুবিধা হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা দেওয়ার সাহস তারা রাখে না।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা জানান, জনসভায় খুলনা বিভাগের ১০ জেলার ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন নগরীর রাজপথে নেতাকর্মীর ঢল নামবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে খুলনায় তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী জেলা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। হাইওয়েগুলোতে নির্বিঘ্নে যাতায়াতের জন্য হাইওয়ে পুলিশ নিরাপত্তা দেবে। নগরীতে র‌্যাবের টহল থাকবে। তবে প্রয়োজন হলে বিজিবি মোতায়েন করা হবে। তিনি বলেন, সার্কিট হাউজসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেগুলো মনিটরিং করা হচ্ছে। এছাড়া জনসভাস্থলসহ বিভিন্ন স্থানে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করবে। জনসভার কাছেই ভৈরব নদী। সেখানে নৌপুলিশের টহল থাকবে। সব মিলিয়ে নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন জনসভায় আসতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa