Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গ্রামের ভেতর এক খণ্ড শহর
বিভাগীয় সংবাদ

গ্রামের ভেতর এক খণ্ড শহর

By Saiful IslamMarch 22, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বদলে যাওয়া এক গ্রাম– নয়াপাড়া। তবে এর বাসিন্দারা বলছেন, এটি গ্রামের ভেতর এক খণ্ড শহর। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় নতুন করে গ্রামের ভেতর গড়ে তোলা হয়েছে এ গ্রাম। অন্যান্য অনেক আশ্রয়ণ প্রকল্প থেকে এটি বেশ আলাদা। এখানে তৈরি করা হয়েছে একাধিক প্রশস্ত রাস্তা, মসজিদ, স্কুল, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, পুকুর, কবরস্থানসহ নানা নাগরিক সুবিধা।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প

ইট-সিমেন্ট দিয়ে তৈরি ঘরবাড়িতে এখানে ১৪২টি পরিবারের আশ্রয় হয়েছে। তাদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দের ঢেউ। এখানে মাথা গোঁজার ঠাঁই পাওয়া মানুষদের জীবনযাপনের ধরনও বদলে গেছে। শিল্প অধ্যুষিত এলাকার ভেতর সবুজ নিষ্কণ্টক প্রকৃতির সান্নিধ্যে গড়ে তোলা এ নতুন গ্রাম সন্ধ্যা হলেই বিদ্যুতের আলোয় ঝলমলে হয়ে ওঠে।

শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে প্রায় ২৪ বিঘা জমির ওপর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দৃষ্টিনন্দন এ প্রকল্পে সুপেয় পানির ব্যবস্থা ছাড়াও প্রতিটি ঘরে রয়েছে আলাদা বাথরুম ও বারান্দা। ভিটে-মাটিহীন, বিধবা, ভিক্ষুক কিংবা সমাজের সব হারানো নারী-পুরুষকে লিখে দেওয়া হয়েছে জমিসহ ঘরগুলো।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার থেকে সাড়ে ৫ কিলোমিটার পশ্চিমে নয়াপাড়ায় গড়ে তোলা হয়েছে নতুন গ্রামটি। সোমবার দুপুরে ওই গ্রামে গিয়ে দেখা যায়, সরকারিভাবে বুঝিয়ে দেওয়া ১৪২টি পরিবারই আশ্রয় নিয়েছে। কেউ রান্না করছেন, কেউ সেরে নিচ্ছেন গোসল। কেউ আবার পরিষ্কার করছেন ঘর।

এখানে ঠাঁই পাওয়া সাবজান বেগম শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলেন, ‘স্বামীকে হারিয়েছি অনেক আগেই। একটা পোলা আছিল, সেও ফাঁকি দিয়া চইল্যা গেছে পরপারে। আপন বলতে আমার কেউ নাই। আমি আছিলাম পথের মানুষ। যেখানে রাইত অইতো, সেখানেই কাইত অইতাম। জায়গা-জমি, ঘরবাড়ি কিছুই নাই আমার। এই ঘরটা সরকার দিছে। সারা দিন ভিক্ষা কইরা অন্তত রাইতে শান্তিতে ঘুমাইতে পারুম। শেখের বেডির লাইগ্যা দোয়া করি- আল্লায় জানি তারে শান্তি দেয়।’

আমির আলী নামে এক বাসিন্দা বলেন, ‘এই ঘর পাইয়া মনে অইতাছে স্বাধীনতার স্বাদ পাইলাম। দেশ স্বাধীন অইছে ৫৩ বছর আগে। কিন্তু আমার স্বাধীনতা আইলো এখন। এত কাল অন্যের বাড়িতে কাটাইছি।’ জমিলা খাতুন নামে এক বাসিন্দা বলেন, প্রধানমন্ত্রীর দয়ায় আজ আমি জমি আর ঘরের মালিক হইছি। আমার কিছুই ছিল না। এখন যেন সব আছে।’

নতুন ওই গ্রামটি সুপরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে বলে জানান গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি বলেন, শুধু ঘর তৈরি করেই আমরা দায়মুক্ত হয়েছি– এমন নয়। ওই গ্রামে বসবাসের প্রয়োজন– এমন সবকিছুই তৈরি করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের দারিদ্র্য বিমোচনের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। এ গ্রামের আশেপাশে অন্তত ৩০টি শিল্পকারখানা রয়েছে। সেসব কারখানায় এ গ্রামের বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা থাকবে। শাকসবজির আবাদ, পুকুরে মাছ চাষ, গরু-ছাগল কিংবা হাঁস-মুরগি পালনে সহযোগিতা করা হবে।

তিনি বলেন, স্বাবলম্বী করে গড়ে তুলতে পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করবে প্রশাসন। ফলদ, ভেষজ, ঔষধিসহ বিভিন্ন গাছের চারা রোপণ, রাস্তার পাশে সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ, সোলার লাইট স্থাপন, সুপেয় পানি সরবরাহে প্রতি ১০ পরিবারের জন্য সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছে। দক্ষতা উন্নয়ন কেন্দ্র কাম বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এই জায়গায় গভীর গর্ত ছিল, আশেপাশে ছিল ঝোপঝাড়। জায়গাটির উন্নয়ন করে এ গ্রাম গড়ে তোলা হয়েছে।

শ্রীপুরের ইউএনও তরিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৬৪ হাজার টাকা। কিন্তু এখানে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৩ লাখ টাকার বেশি। জেলা প্রশাসকের স্থানীয় তহবিল থেকে বাকি অর্থের জোগান দেওয়া হয়েছে। তিনি বলেন, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করবেন।

এক উপজেলাতেই ৭০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
এক খণ্ড গ্রামের বিভাগীয় ভেতর শহর সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.