বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে দুই তারকার ভক্তদের আগ্রহের শেষ নেই। তাকে এখন দেখে সবাই মুগ্ধ হন তবে, সবাই জন্মের সময় কাটিয়েছে ভয়ংকর এক সংকটের মধ্য দিয়ে। সম্প্রতি জে শেঠি পডকাস্টে এসে সেই কঠিন সময়ের কথা প্রথমবারের মতো খোলাখুলি শেয়ার করলেন নিক জোনাস। কথা বলতে বলতে আবেগে ভেঙেও পড়েন তিনি।

নিক জানান, মালতির জন্ম হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু হঠাৎই ফোন আসে ডেলিভারি আরও আগেই করাতে হবে। দ্রুত হাসপাতালে পৌঁছান তারা। নিন বলেন, ও যখন জন্মায়, তখন ওজন ছিল মাত্র ১ পাউন্ড ১১ আউন্স। প্রায় বেগুনি রঙের হয়ে গিয়েছিল।
নিন বলেন, ও যখন জন্মায়, তখন ওজন ছিল মাত্র ১ পাউন্ড ১১ আউন্স। প্রায় বেগুনি রঙের হয়ে গিয়েছিল। ছবি: সংগৃহীত
তিনি জানান, নবজাতককে সঙ্গে সঙ্গেই নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয়। সেখানেই নার্স ও চিকিৎসকদের তৎপরতায় মালতির প্রাণরক্ষা সম্ভব হয়। মালতির জন্মের সময় চলছিল কোভিড-১৯ মহামারি। নিক বলেন, সেই সময় হাসপাতালের নিয়ম-কানুন ছিল কঠোর। তবুও আমরা দুজনই প্রতিদিন পালা করে ১২ ঘণ্টা থাকতাম। আমি আর প্রিয়াঙ্কা সাড়ে তিন মাস ধরে প্রতিদিন হাসপাতালে থেকেছি। এখনও হাসপাতালের সেই গন্ধ মনে আছে একসঙ্গে সান্ত্বনা আর ভয় কাজ করত।
নিক বলেন, সেই সময় হাসপাতালের নিয়ম-কানুন ছিল কঠোর। তবুও আমি আর প্রিয়াঙ্কা সাড়ে তিন মাস ধরে প্রতিদিন হাসপাতালে থেকেছি। ছবি: সংগৃহীত
তিনি জানান, প্রতিদিন মালতিকে লড়াই করতে দেখেছেন। আশপাশে অন্য পরিবারগুলোকেও একই রকম সংগ্রামের মধ্য দিয়ে যেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়তেন তারা। নিকের কথায় উঠে আসে আরও ভয়ংকর অভিজ্ঞটা। ছোট্ট মালতি এতোটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে ৬ বার রক্ত দিতে হয়েছে ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে। নিক বলেন, ও প্রতিদিন লড়াই করেছে। সাড়ে তিন মাস পর আমরা ওকে বাড়ি নিয়ে আসতে পেরেছি। আমি এখনও অবাক হয়ে যাই ওর এই জাদু আমি প্রতিদিন অনুভব করতে পারি।
২০১৮ সালে রাজস্থানে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন নিক জোনাস।খ্রিস্টান ও হিন্দু দুই রীতিতেই হয়েছিল বিয়ে। ২০২২ সালের জানুয়ারিতে তাদের জীবনে আসে প্রথম সন্তান মালতি। ছবি: সংগৃহীত
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, ২০১৮ সালে রাজস্থানে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন নিক জোনাস। খ্রিস্টান ও হিন্দু দুই রীতিতেই হয়েছিল বিয়ে। ২০২২ সালের জানুয়ারিতে তাদের জীবনে আসে প্রথম সন্তান মালতি। প্রায় সময় দুই তারকাকে দেখা যায় তাদের মেয়ের সঙ্গে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


