বিনোদন ডেস্ক : ‘সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আবেগতাড়িত করেছে। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি খুবই গর্বিত-আনন্দিত এই সিনেমাটি দেখে।’ শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ দেখে এমনটাই মন্তব্য করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

প্রতিমন্ত্রী পলক

Advertisement

এবারের ঈদে সারা দেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে স্ত্রী সন্তানসহ সপরিবারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। রবিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে বলেন, এই সিনেমা আমি আমার প্রিয়তমাকে নিয়ে দেখেছি।

পলক বলেন, ‘এই সিনেমাটা এমন একটি সিনেমা যেখানে আমঅরা যারা চল্লিশোর্ধ্বরা রয়েছি তাদের যেমন সিনেমা, আমাদের যেমন রিলেট করেছে, আমার ছেলে ১৭ বছরের সেধ আবেগ তাড়িত হয়েছে।

এই সিনেমা সববয়সীদের জন্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শাকিব খান প্রমাণ করেছে তিনি একজন সুপারস্টার। ‘প্রিয়তমা’ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আবেগতাড়িত করেছে। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি।

আমি খুবই গর্বিত-আনন্দিত এই সিনেমাটি দেখে।’
‘প্রিয়তমা’ মাইলফলক সৃষ্টি করবে মন্তব্য করে পলক বলেন, ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে মানুষ প্রবেশ করছে। ‘প্রিয়তমা’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যান্য মাইলফলক হয়ে থাকবে।

সবাইকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সিনেমা হলে আসুন। পরিবারকে সঙ্গে নিয়ে ‘প্রিয়তমা’ দেখুন।

লাইভে চু’মু কাণ্ডের ঘটনায় বিগ বস থেকে আকাঙ্ক্ষাকে বহিষ্কার

সারাদেশে ১০৭টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.