Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বড় রদবদল
জাতীয়

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বড় রদবদল

By Sibbir Osmanজুন 6, 20234 Mins Read

জুমবাংলা ডেস্ক: সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৫ জুন) মন্ত্রণালয়ের কয়েকটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিন সচিবের দপ্তর বদল, একজন নতুন সচিব: সোমবার (৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনজন সচিবের দপ্তর বদল করা হয়। পৃথক আদেশে তাদের বদল করা হয়। এর মধ্যে রয়েছেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি), সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হামিদ জমাদ্দারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামানকে (কল্লোল) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আর অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে তিনজন সচিবের দপ্তর বদল করা হলেও আলোচনায় ধর্ম সচিবের রদবদল। ধর্ম সচিব কাজী এনামুল হাসানকে বদলি করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) পদে দায়িত্ব দিয়েছে সরকার। প্রশাসনের ভাষায় এ ধরনের বদলিকে শাস্তিমূলক বদলি বা কখনো নিম্নস্তরের বদলি বলা হয়।

সচিব মর্যাদায় (গ্রেড-১) দুই কর্মকর্তা: সচিব মর্যাদা (গ্রেড-১) পেয়েছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল হাসান চৌধুরী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শেখ মজিবুর রহমান। একইসঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে গ্রেড-১ পদোন্নতি দিয়ে অবসরে পাঠানো হবে বলে জানা গেছে।
সরকারি কর্মচারীদের বেতন

Advertisement

বিটিভির নতুন মহাপরিচালক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি প্রশাসনের ১১তম ব্যাচের কর্মকর্তা।

ইউজিসিতে দ্বিতীয় মেয়াদে দুই সদস্য:
দ্বিতীয় মেয়াদে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান সদস্য অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর ও অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

সোমবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয় কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে তাদের চার বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

পুলিশ সুপার পদে ১৭ কর্মকর্তার পদোন্নতি: পুলিশের ১৭ সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

সোমবার (৫ জুন) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পারসোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।

আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষ হলে বদলির আদেশ কার্যকর করা হবে।

১৪ যুগ্মসচিবের বদলি: এদিকে যুগ্মসচিব পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মুসাকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত নাজমা শেখকে এনটিআরসির সদস্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব আহসান কবীরকে বিসিকের পরিচালক, বিআরডিবির পরিচালক মো. ইসমাঈল হোসেনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব আবু হেনা মোস্তাফা জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিপুল চন্দ্র বিশ্বাসকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালকে হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত যুগ্মসচিব চৌধুরী হামিদ আল মাহবুবকে জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত ড. মশিউর রহমানকে টিএসসি (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. পারভেজ রহিম ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, এনটিআরসিএর সদস্য শওকত ইকবাল শাহীন আইএমইডির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজ আহাম্মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

পৃথক প্রজ্ঞাপনে যুগ্মসচিব মর্যাদার ৩ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তারা হলেন- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য রেজাউল করিম, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আলতাফ হোসেন এবং পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক জাহেদুল হাসান।

এছাড়া অ্যানহ্যান্সিং ডিজিটাল গর্ভমেন্ট অ্যান্ড ইকনোমি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মেহদী হাসানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলি করেছে সরকার।

৭ উপসচিবের বদলি: আরেক প্রজ্ঞাপনে উপসচিব মর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে বদলি করা হয়েছে।

হাইকোর্ট থেকে জামিন পেলেন ইভ্যালির রাসেল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন 11, 2026
বাজেট

জাতির আকাঙ্ক্ষা মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

জুন 11, 2026
প্রবাসী কার্ড

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন 11, 2026
Latest News
ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাজেট

জাতির আকাঙ্ক্ষা মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

প্রবাসী কার্ড

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জাতীয় বাজেট

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বজ্রসহ বৃষ্টি

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa