Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home প্রবাসীদের জন্য ‘সুখবর’ দিলেন সিইসি
জাতীয় ডেস্ক
জাতীয়

প্রবাসীদের জন্য ‘সুখবর’ দিলেন সিইসি

জাতীয় ডেস্কShamim RezaSeptember 11, 20252 Mins Read
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ভোটার হিসেবে নিবন্ধিত ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসী বাংলাদেশিরা তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। আর এজন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে নতুন এক অ্যাপ তৈরির কাজ চলছে। 

CEC

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে  প্রাপ্ত এক তথ্যবিবরণী থেকে জানা গেছে এ তথ্য। সেখানে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে এ সুখবর দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। একইসঙ্গে বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য প্রবাসীদেরকে আহ্বান জানান তিনি।

এ সময় সিইসি বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক চিত্র ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরার পাশপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা কীভাবে ভোট প্রদান করবেন, সে বিষয়ে আলোচনা করেন।

প্রবাসী বাংলাদেশিরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে তাদের সঙ্গে মতবিনিময় করার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করায় কনস্যুলেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে এবং প্রবাসীরা নির্বাচন কমিশনারের সাথে বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

iQOO Smartphone – পারফরম্যান্সভিত্তিক শীর্ষ ৫টি মডেল!

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় জন্য দিলেন প্রবাসীদের সিইসি সুখবর,
Related Posts
হাদি

যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে হাদিকে

December 17, 2025
মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বিকালে

December 17, 2025
ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, উদ্ধার ২১৮ কোটি টাকার চেক

December 17, 2025
Latest News
হাদি

যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে হাদিকে

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বিকালে

ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, উদ্ধার ২১৮ কোটি টাকার চেক

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ব্যবস্থার রাজনীতি

বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির

স্বাধীনতাবিরোধী শক্তি

স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

বক্তব্য দেবেন

প্রধান উপদেষ্টা অভিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেবেন আজ

পর্যবেক্ষণ মিশন

নির্বাচনকে কেন্দ্র করে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইইউ

সীমান্তে পৌঁছায়

দুই বার প্রাইভেট কার বদল করে সীমান্তে পৌঁছায় হাদির হামলাকারীরা

প্রবাসী ভোটার নিবন্ধন

প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা চার লাখ ৫৫ হাজার ছাড়ালো

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.