আগামী অর্থবছরেও বৈধ চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়াতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ২০২৬ সালের মার্চ মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড।
তিনি আরও বলেন, এই রেকর্ড প্রবাহ প্রমাণ করে যে প্রবাসী বাংলাদেশিরা সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখছেন। বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই ধারাবাহিকতায় ২.৫ শতাংশ নগদ প্রণোদনা চালু থাকবে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এই ইতিবাচক প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রবাসী আয়ের প্রবাহ আরও বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



