মধ্যপ্রাচ্যে চলমান উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কুয়েত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য জানান।

প্রবাসী

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনায় প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, “আমরা আশা করি, আর কেউ নিহত বা আহত হবেন না। যারা আটকে পড়েছেন, বিমান চলাচল শুরু হলে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ যুদ্ধকে সমাধান হিসেবে মনে করে না।”

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ঘটনায় ইতোমধ্যেই দুই বাংলাদেশি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন:

সালেহ আহমেদ (সিলেটের বড়লেখা), সংযুক্ত আরব আমিরাতের আজমানায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে প্রাণ হারিয়েছেন।

মোহাম্মদ তারেক (চট্টগ্রামের সন্দ্বীপ), বাহরাইনে একটি ড্রাইডক শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত প্রবাসীদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.