একুশে পদক হাতে নিলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল ১১.৩০ মিনিটে সংস্কৃতিত মন্ত্রনালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ববিতা এই সম্মাননা গ্রহণ করেন। পদকপ্রাপ্তির পর মিলনায়তনে উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান অভিনেত্রী।

এই সময় অনেকেই তার সঙ্গে একটি ছবি তোলার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। ববিতা সবার সঙ্গেই হাসমিুখে ছবি তোলেন।পুরো সময়টা ববিতার সঙ্গে থেকে তাকে সর্বাত্বক সহযোগিতা করেছেন তারই ছোটবোন নায়িকা চম্পা’সহ ববিতার পরিবারের অন্যান্য সদস্যরা।
একুশে পদকপ্রাপ্তির পর ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহন করেছি। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এদেশের মানুষের প্রতি, দর্শকের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা। দেশের মানুষের কাছে আমার অনেক ঋণ। কারণ আমি সিনেমাতে অভিনয় করেছি। আর এই দেশের মানুষ আমাকে তাদের ভালোবাসা দিয়ে সম্মানীত করেছেন।’
তিনি আরও বলেন, ‘একুশে পদক রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা। এই সম্মাননা প্রাপ্তির পর সত্যিই মনটা ভরে গেছে আনন্দে, খুশিতে। আমি আবারো বলছি, আমি এই পদকটি শ্রদ্ধেয় শহীদ বুদ্ধিজীবি জহির রায়হানকে উৎসর্গ করলাম। কারণ তার হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। তাই আমার একুশে পদকপ্রাপ্তি তাকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


