ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে।

বৈঠকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ নিয়েও কথা হয় বৈঠকে।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



