হলিউডের একটি সিনেমা নিয়ে এখন বাংলাদেশে বেশ আলোচনা চলছে। আর সিনেমাটির নাম হলো ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমা। দেশে সিনেমাটির নিয়ে আলোচনার সূত্রপাত শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকেই কারণ, একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনেমাটি দেখতে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশ্ন “কি আছে এই ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমায়?”

অ্যান্ডি উইয়ারের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। গত ২০ মার্চ বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই এটি শুধু দর্শকপ্রিয়তাই পায়নি, বরং বক্স অফিসেও রীতিমতো ঝড় তুলেছে।
সবচেয়ে বড় খবর হলো সিনেমাটি এখন ‘অ্যামাজন এমজিএম স্টুডিওস’-এর ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা। ইতোমধ্যে বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৩০০.৮ মিলিয়ন ডলার। মাত্র এক সপ্তাহান্তেই ৮৬টি দেশ থেকে এসেছে আরও ৫৪.১ মিলিয়ন ডলার, যা সহজেই ছাড়িয়ে গেছে ‘ক্রিড থ্রি’র ২৭৬ মিলিয়ন ডলারের রেকর্ড।
সিনেমাটিতে রায়ান গোসলিং অভিনয় করেছেন এক সাধারণ স্কুলশিক্ষকের চরিত্রে, যিনি হঠাৎই পৃথিবী বাঁচানোর মিশনে মহাকাশে পাড়ি জমান। বিজ্ঞান, রহস্য আর আবেগের মিশেলে তৈরি এই গল্প দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে যার কারণেই বিশ্বজুড়ে এর এত সাফল্য।
আন্তর্জাতিক বাজারেও দারুণ করেছে সিনেমাটি। যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো বড় বাজারে ভালো আয় করেছে এটি। প্রায় ২০০ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই সিনেমা এখন লাভের দিক থেকেও এগিয়ে। সব মিলিয়ে, ‘প্রোজেক্ট হেইল মেরি’ এখন শুধু একটি সিনেমা নয় এটি হয়ে উঠেছে একটি আন্তর্জাতিকভাবে আলোচনার বিষয়স আর দেশের প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর দেখা সেই মুহূর্ত যেন এই আগ্রহকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
সূত্র: ভ্যারাইটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


