ছোট ও বড়পর্দার আলোচিত অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাজধানী ঢাকার রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

এদিন দুপুর ৩টা ৪১ মিনিটে ফেসবুকে মনিরা মিঠু একটি গাড়ির ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে গাড়ি ধ্বংস করে। পরে আমার বড় ছেলে উপন্যাস গাড়ি আটকাতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।’
এ অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নম্বরও উল্লেখ করেছেন। আরও জানিয়েছেন, তার ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করে রাখা হয়েছে। অন্য এক পোস্টে তিনি জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য তুরাগ থানায় যাচ্ছেন তিনি।
এদিকে এ ব্যাপারে মনিরা মিঠু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার বড় ছেলে হামলার কারণে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। মামলা করার জন্য রাজধানী উত্তরার তুরাগ থানায় যাচ্ছেন এখন।
প্রসঙ্গত, মনিরা আক্তার মিঠু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে যেমন দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন, পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে এ অভিনেত্রী টেলিভিশন ও ইউটিউবের বিভিন্ন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’-এ নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


