প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন কোনো সরকার চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জবাবদিহি ও গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।

Tarique Rahman

Advertisement

আজ সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “মানুষ বা সরকার কেউই চিরদিন ক্ষমতায় থাকে না। অতীতেও তা বহুবার প্রমাণিত হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও এর উদাহরণ রয়েছে। একইভাবে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।”

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উচিত ক্ষমতার পরিবর্তনশীল বাস্তবতা মাথায় রেখে দায়িত্ব পালন করা। কারণ, পদমর্যাদা ও ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং রাষ্ট্রের প্রতি কর্তব্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষতা বজায় রাখা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ। প্রশাসনের প্রতিটি স্তরে পেশাদার আচরণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বক্তব্যে তিনি ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান, আইন এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.