Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে জয়ের টেস্ট সেঞ্চুরি
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে জয়ের টেস্ট সেঞ্চুরি

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 2, 2022Updated:এপ্রিল 2, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: গত ২০ বছরে তিন দফা দক্ষিণ আফ্রিকা সফর করেও সেঞ্চুরি হাঁকাতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। টেস্টে এতদিন দক্ষিণ আফ্রিকায় দূরে থাকুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতেও কোনো টেস্ট শতক ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। সেই শূন্যতা ঘুচালেন মাহমুদুল হাসান জয়।

Advertisement
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল মুমিনুল হকের। পচেফস্ট্রুমে ২০১৭ সালে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

জয়ের প্রথম সেঞ্চুরিতে কিছুটা আশায় বাংলাদেশ। একের পর এক উইকেটের পতনের মুখে দৃঢ়তা দেখিয়ে ২৬৯ বলে শতরান পূর্ণ করেন জয়। চা বিরতির আগে ১০৬ রানে অপরাজিত ছিলেন জয়, সঙ্গে ছিলেন মেহেদি হাসান মিরাজ ২৪ রানে।

এর আগে অহেতুক রান আউট হয়ে বিদায় নিলেন ইয়াসির আলী। ৮৯তম ওভারে ডুয়ানে অলিভিয়েরের বল মিড উইকেটে পাঠিয়ে ছোটেন জয়। প্রথম কল ছিল দুই রানের, তবে সেটি সম্ভব নয় বুঝতে পেরে ইয়াসিরকে ফিরিয়ে দেন তিনি। তবে ততক্ষণে অনেক দূর চলে আসা ইয়াসিরের আর ফেরার পথ ছিল না। দুই ব্যাটসম্যান চলে আসেন এক প্রান্তে। ফিল্ডারের বাজে থ্রোর পরও তাই বেল ফেলতে অনেক সময় ছিল কাইল ভেরেইনার হাতে।

৩৭ বলে ২২ রান করে আউট হন ইয়াসির। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৫৭ রান। এখনও ১১০ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।

এর আগে ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারালেও চাপে ভেঙে পড়েনি বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের রেকর্ড গড়া ইনিংস ও ভাগ্যকে পাশে পাওয়া লিটন দাসের ব্যাটে শেষ পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নেয় বাংলাদেশ।

কিন্তু লাঞ্চের পর দ্বিতীয় বলেই ফিরে যান লিটন দাস। উইলিয়ামসের বলে বোল্ড হন ৯২ বলে ৪১ রান করা লিটন।

এদিন সকালের সেশনে ৩০ ওভারে তাসকিন আহমেদকে হারিয়ে ৮৫ রান যোগ করে সফরকারীরা। লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১৮৩।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭

বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭ ওভারে ২৫৭/৭

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

জুন 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন 17, 2026
Latest News
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa