Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে স্বাগতিকরা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে স্বাগতিকরা

By Mynul Islam NadimNovember 23, 20242 Mins Read

খেলাধুলা ডেস্ক : বারবারই রঙ বদলালো চাপের। কখনো উইকেট নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ, কখনো জুটি গড়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

bd vs windies

Advertisement

প্রথম ও শেষ সেশনে দুই উইকেট করে নেওয়া সফরকারীরা মাঝের সেশনে সন্তুষ্ট থাকে কেবল একটি রান আউটে। ক্যারিবীয় দুই ব্যাটার সেঞ্চুরির কাছে গিয়েও করতে পারেননি।

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথটি মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে স্বাগতিকরা। টস জিতে ম্যাচে আগে ফিল্ডিং বেছে নেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বোলিংয়ের শুরুটা ‍খুব একটা আশা জাগানিয়া ছিল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় কোনো উইকেটই নিতে পারেনি তারা। টস জেতার পর এই সময়টুকুই কাজে লাগাতে চাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

যদিও বারবার ব্যাটারদের পরাস্থ করছিলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, কিন্তু উইকেটের দেখা মিলছিল না। এই হতাশা অবশ্য খুব বেশি লম্বা হতে দেননি তাসকিন আহমেদ। প্রথমে তিনি ফেরান ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে।

অফ স্টাম্পের বাইরে থেকে তাসকিনের ভেতরে ঢোকা বলে আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার আউট দেন। রিভিউতে দেখা যায় অফ স্টাম্পে বল আঘাত করতো, যদিও ইম্প্যাক্ট ছিল আম্পায়ারস কল। ৩৮ বলে ৪ রান করে ফিরতে হয় ব্র্যাথওয়েটকে।

পরের ওভারে এসেই কেসি কার্টিকে আউট করেন তাসকিন। শূন্য রানে এই ব্যাটার ক্যাচ দেন মিড উইকেটে দাঁড়ানো তাইজুল ইসলামের হাতে। দুই উইকেট নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেন তাসকিন। সেটি ধরে রেখেই মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ।

পরের সেশনে কেবল একটি রান আউটেই সন্তুষ্ট থাকতে হয় বাাংলাদেশকে, আউট হন কেভন হজ। দুই রানের জন্য দৌড়ানোর সময় ফাইন লেগ থেকে তাইজুলের থ্রো ধরে স্টাম্প ভাঙেন উইকেটরক্ষক লিটন দাস। ৬৩ বলে ২৫ রান করেছিলেন হজ, ১৩০ বলে ৫৯ রানের তৃতীয় উইকেট জুটি।

তার বিদায়ের পর থেকে সাবধানী ব্যাটিং শুরু করেন মিকেইলে লুইস ও আলিক আথেনেজ। প্রথম দুই সেশনে রান তোলার গতি কিছুটা মন্থর থাকলেও তৃতীয় সেশনে হাত খোলেন এই দুই ব্যাটার। তাদের ওপর ভর করে দলের দুইশ রানও হয়, জুুটিতে আসে একশ।

শেষ অবধি স্বস্তির উইকেটটি এনে দেন মেহেদী হাসান মিরাজ। লুইসের ক্যাচ ফেলে দেওয়া এই ক্রিকেটারের বলেই ফিরেন তিনি। ২১৮ বলে ৯৭ রান আসে তার ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অ্যাথানজের সঙ্গে ১৪০ রানের জুটি ছিল তার।

২০২৭ পর্যন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে থাকছেন গার্দিওলা

সেঞ্চুরি করতে না পারার আফসোস সঙ্গী হয়েছে অ্যাথানজেরও। ১৩০ বলে ৯০ রান করে তাইজুলকে সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের হাতে ক্যাচ দেন তিনি। দিনশেষেও এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

July 2, 2026
Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

July 2, 2026
কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

July 2, 2026

Latest News

yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

Spots

জিতলেও বালোগুনের লাল কার্ড কি ভোগাবে যুক্তরাষ্ট্রকে?

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa